বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

অন্নপূর্ণা যোজনার টাকা দিতে অস্বীকার, স্ত্রীকে বেধড়ক মারধর

প্রকাশিত: ৯ জুলাই, ২০২৬
অন্নপূর্ণা যোজনার টাকা দিতে অস্বীকার, স্ত্রীকে বেধড়ক মারধর
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

রায়গঞ্জ: সরকারি প্রকল্পের টাকা দিতে অস্বীকার করায় স্ত্রীকে মারধর করে বাড়িছাড়া করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল রায়গঞ্জ মহিলা থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম প্রিয় বর্মন (৫৫)। তাঁর বাড়ি রায়গঞ্জ থানার বাহিন গ্রাম পঞ্চায়েতের পকম্বা গ্রামে। বুধবার ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি অভিযুক্তের স্ত্রী শিখা বর্মন 'অন্নপূর্ণা যোজনা' প্রকল্পের অধীনে ৩,০০০ টাকা অনুদান পান। অভিযোগ, সেই টাকা থেকে স্বামী প্রিয় বর্মন মদ খাওয়ার জন্য তাঁর কাছে ১,০০০ টাকা দাবি করেন। স্ত্রী সেই টাকা দিতে অস্বীকার করায় তাঁর ওপর চড়াও হয় স্বামী। তাঁকে বেধড়ক মারধর করা হয় এবং শেষ পর্যন্ত বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনার পর নির্যাতিতা স্ত্রী রায়গঞ্জ মহিলা থানার দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে।