বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

আসামের ভয়াবহ বন্যায় সর্বস্বহারা মানুষের পাশে দাঁড়াতে মেমারিতে সিপিআইএম-এর উদ্যোগে চলল অর্থ সংগ্রহ অভিযান

প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৬
আসামের ভয়াবহ বন্যায় সর্বস্বহারা মানুষের পাশে দাঁড়াতে মেমারিতে সিপিআইএম-এর উদ্যোগে চলল অর্থ সংগ্রহ অভিযান
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

​নূর আহমেদ,মেমারি : আসামে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় হাজার হাজার মানুষ সর্বস্ব হারিয়ে গৃহহীন হয়ে পড়েছেন। তাঁদের খাদ্য, চিকিৎসা এবং পুনর্বাসনের বন্দোবস্ত করতেই এবার সাহায্যের হাত বাড়িয়ে দিল সিপিআইএম। শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ সিপিআইএম মেমারি ১ পশ্চিম এরিয়া কমিটির উদ্যোগে মেমারি বামুনপাড়া মোড় থেকে মাল গোডাউন পর্যন্ত এলাকায় বানভাসি মানুষের ত্রাণের জন্য অর্থ সংগ্রহ করা হয়।

​এদিনের এই মানবিক অভিযানে মেমারি শহরের পথচলতি মানুষ থেকে শুরু করে দোকান ও ফুটপাথ ব্যবসায়ীরাও স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসেন এবং মুক্তহস্তে অর্থ সাহায্য করেন। অভিযানের শুরুতে আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় সিপিআইএম মেমারি ১ পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক পীযূষ বিশ্বাস অত্যন্ত উদ্বেগের সঙ্গে বলেন, "আপনারা জানেন যে, কিছুদিন আগে আসামে ভয়াবহ বন্যায় হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখনও পর্যন্ত যা মনে করা হচ্ছে, কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। আমরা সমস্ত মানুষের কাছে আবেদন করছি, আপনারা আপনাদের সাধ্যমতো সাহায্য করুন, আসাম এবং নেপালের মানুষের সাহায্যার্থে।"
​এদিনের এই সমগ্র অর্থ সংগ্রহ ও ত্রাণ অভিযানে অনবদ্য ভূমিকা পালন করেন অমিত বিশ্বাস, বেমালুম বসু ও সেখ সাজিদ প্রমুখ নেতৃত্ব ও কর্মীরা। এলাকার সাধারণ মানুষের এমন স্বতঃস্ফূর্ত সাড়া প্রমাণ করল যে, বিপদের দিনে মানুষ আজও মানুষের পাশে রয়েছে।

আরও হট টপিক