বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

অসমের পাশে বাংলা: ১০ কোটির আর্থিক সাহায্য

প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৬
অসমের পাশে বাংলা: ১০ কোটির আর্থিক সাহায্য
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভয়াবহ বন্যায় বিপর্যস্ত প্রতিবেশী রাজ্য অসমের পাশে দাঁড়াল পশ্চিমবঙ্গ। বন্যাদুর্গত অসমের জন্য ১০ কোটি টাকা অর্থসাহায্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী নিজেই এই বিশেষ মানবিক প্রস্তাব পেশ করেন। এই বিপুল অর্থ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল (CM Relief Fund) থেকে সরাসরি অসম সরকারের কাছে পাঠানো হবে বলে জানা গিয়েছে। 

বুধবার বিধানসভার অধিবেশনে বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অসমের বন্যা পরিস্থিতিকে ‘ভয়াবহ’ বলে বর্ণনা করেন। তিনি বলেন, ‘‘প্রাকৃতিক দুর্যোগে অসমে ইতিমধ্যেই প্রায় ১০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সেখানে একটি বড় অংশ বাংলা ভাষাভাষী মানুষ বা বাঙালিও বসবাস করেন, যাঁরা এই পরিস্থিতিতে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই সংকটকালে মানবিকতার খাতিরেই আমাদের তাঁদের পাশে দাঁড়ানো প্রয়োজন।’’ মুখ্যমন্ত্রী জানান, প্রতিবেশি রাজ্যের এই কঠিন পরিস্থিতির কথা বিবেচনা করে ত্রাণ তহবিল থেকে ১০ কোটি টাকা সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অর্থ বরাদ্দের বিষয়ে তিনি রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের সঙ্গেও প্রয়োজনীয় আলোচনা সেরেছেন। 
অসম সরকারের বিপর্যয় মোকাবিলা দফতরের পক্ষ থেকে বুধবার একটি বুলেটিন প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, বন্যায় রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৩জন। পরিস্থিতি এতটাই শোচনীয় যে, গত ২৪ ঘণ্টাতেই নতুন করে আরও দুই জনের মৃত্যুর খবর মিলেছে  ব্রহ্মপুত্র ও অন্যান্য প্রধান নদীগুলির জল বিপদসীমার ওপর দিয়ে বইতে থাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিকাঠামোর।