বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

আয়ুষ্মান না মিললেও নিখরচায় ৫ লক্ষের চিকিৎসা এবার গোটা দেশে

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬
আয়ুষ্মান না মিললেও নিখরচায় ৫ লক্ষের চিকিৎসা এবার গোটা দেশে
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে সাধারণ মানুষের মনের সব সংশয় উড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুর্শিদাবাদের রেজিনগরের এক সভা থেকে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, রাজ্যের একটা বড় অংশের মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা পেলেও, যাঁরা এর বাইরে থেকে যাবেন, তাঁরাও নিখরচায় চিকিৎসার সুবিধা পাবেন। তাঁদের জন্য রাজ্য সরকার নিয়ে আসছে সম্পূর্ণ নতুন ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’।

মুখ্যমন্ত্রীর এদিনের ঘোষণা করেন, এ রাজ্যে সাড়ে ছ’কোটিরও বেশি মানুষকে কেন্দ্রের ‘আয়ুষ্মান ভারত’ কার্ড দেওয়া হবে। তবে নানা কড়া নিয়মের কারণে যাঁরা আয়ুষ্মান ভারতের আওতায় আসতে পারবেন না, তাঁদের জন্য থাকবে ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’। আয়ুষ্মান ভারত না পেলেও এই নতুন রাজ্য বিমার মাধ্যমে নিখরচায় ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা করা যাবে। এই নতুন কার্ডটি আগের সরকারের (স্বাস্থ্যসাথী) মতো শুধু বাংলায় আটকে থাকবে না। দেশের যেকোনো প্রান্তে গিয়ে এই কার্ডের মাধ্যমে ৫ লক্ষ টাকার চিকিৎসা করানো যাবে।

মুখ্যমন্ত্রীর এই আশ্বাসের পর রাজ্যের সাধারণ মানুষের চিকিৎসার খরচ নিয়ে চলা সমস্ত জল্পনার অবসান ঘটল।