বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

বার কাউন্সিল ভোটে বড় জয়, বিধানসভার ভরাডুবি ভুলে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে মমতা শিবির

প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৬
বার কাউন্সিল ভোটে বড় জয়, বিধানসভার ভরাডুবি ভুলে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে মমতা শিবির
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বড়সড় বিপর্যয়ের মুখে পড়তে হয়েছে তৃণমূল কংগ্রেসকে। ক্ষমতা হারিয়ে এই মুহূর্তে রাজনৈতিকভাবে ব্যাকফুটে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি আরও জটিল হয়েছে দল দু’ভাগে বিভক্ত হয়ে যাওয়ায়। দলের শীর্ষ নেতৃত্বের একটি বড় অংশ হাতছাড়া হলেও, মুষ্টিমেয় কিছু বিশ্বস্ত মুখ নিয়ে লড়াই চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই কঠিন পরিস্থিতির মধ্যেই কালীঘাট শিবিরের জন্য এল এক স্বস্তির খবর। রাজ্য বার কাউন্সিলের নির্বাচনে বড়সড় সাফল্য পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা।

বার কাউন্সিলের মোট ২৩টি আসনের মধ্যে ১৫টি আসনেই জয়লাভ করেছে কালীঘাট তৃণমূল শিবির। বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর এই জয়কে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। ক্ষমতা হারানোর ধাক্কা এবং দলে ভাঙনের পর আইনজীবীদের এই নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া নিশ্চিতভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের আত্মবিশ্বাস বাড়িয়ে দিল।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, এই জয়ের মধ্য দিয়ে কি ফের ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া শুরু করল কালীঘাট? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজ্যের রাজনৈতিক অলিন্দে। নির্বাচনে বিজেপি ৩টি, সিপিএম ৩টি ও কংগ্রেস পেয়েছে ২টি আসন পেয়েছে। তৃণমূল কংগ্রেসের আইনজীবী সেলের সদস্য সঞ্জয় বর্ধন বলেন, গত মার্চে সব জেলা আদালতে পেশায় নিযুক্ত আইনজীবীদের ভোট এই রাজ্য বার কাউন্সিল গঠন হয়। নতুন নিয়মে ২৩টি আসনের মধ্যে ৫টি আসন মহিলাদের জন্যে সংরক্ষিত। মহিলা আসনগুলোর মধ্যে ৪টি নিজেদের দখলে রেখেছে তৃণমূল।

বিধানসভা হাতছাড়া হলেও বার কাউন্সিলের এই জয় আগামী দিনে তৃণমূলের এই অংশের রাজনৈতিক প্রাসঙ্গিকতা টিকিয়ে রাখতে কতটা সাহায্য করে, সেটাই এখন দেখার।