বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

এসি লোকাল চালুর জোরালো দাবি বর্ধমানের নিত্যযাত্রীদের

প্রকাশিত: ২৯ জুন, ২০২৬
এসি লোকাল চালুর জোরালো দাবি বর্ধমানের নিত্যযাত্রীদের
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: শিয়ালদহ ডিভিশনে শীতাতপ নিয়ন্ত্রিত বা এসি লোকাল ট্রেনের ব্যাপক সাফল্যের পর এবার বর্ধমান থেকেও হাওড়া ও শিয়ালদহ রুটে এই আধুনিক ট্রেন চালানোর দাবি জোরালো হচ্ছে। তীব্র দাবদাহ আর লোকাল ট্রেনের চেনা ভিড়ের হাত থেকে বাঁচতে বর্ধমান লাইনের নিত্যযাত্রী ও প্রবীণ নাগরিকরা রেল কর্তৃপক্ষের কাছে দ্রুত এই পরিষেবা চালু করার আবেদন জানিয়েছেন। বর্তমানে শিয়ালদহের একাধিক শাখায় এসি লোকাল সফলভাবে চললেও, পূর্ব রেলের অন্যতম ব্যস্ত রুট হাওড়া-বর্ধমান এবং শিয়ালদহ-বর্ধমান শাখায় এখনও এই সুবিধা অধরা। 

যাত্রীদের একাংশের বক্তব্য, বর্ধমান থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ রুজি-রুজির টানে কলকাতা ও শহরতলিতে যাতায়াত করেন। দূরত্বের দিক থেকে প্রায় ১০৭ কিলোমিটারের এই দীর্ঘ যাত্রাপথ এসি ট্রেন ছাড়া পার করা বিশেষ করে গরমের দিনে অত্যন্ত কষ্টকর হয়ে উঠছে। সাধারণ ট্রেনের তুলনায় ভাড়া কিছুটা বেশি হলেও স্বস্তির ও নিরাপদ সফরের জন্য তাঁরা অতিরিক্ত টাকা খরচ করতে সম্পূর্ণ রাজি।
রেল সূত্রে জানা গিয়েছে কোন রুটে কোন ট্রেন চলবে তা রেলবোর্ড সমীক্ষা করে ঠিক করে।