হট টপিক
বালির চড়া দাম নিয়ে জেলার সব বিধায়ক ও মন্ত্রীদের নিয়ে জেলাশাসকের সভাঘরে বিশেষ বৈঠক
প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বর্ষার মরসুমে বালির কালোবাজারি ও চড়া দাম নিয়ন্ত্রণে আনতে কড়া পদক্ষেপ করল জেলা প্রশাসন। সোমবার জেলাশাসক দপ্তরের একটি বিশেষ বৈঠক করা হয়। বৈঠকে উপস্থিত জেলাশাসক (DM), স্থানীয় বিধায়কগণ বর্ধমান দক্ষিণের বিধায়ক তথা মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র সঙ্গে মেমারি ভাতার কাটোয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গার বিধায়করা উপস্থিত ছিলেন এবং বর্ধমানের ৬১ জন বালি ইজারাদারের (Lessee) সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক করা হয়। বৈঠক শেষে এই নতুন সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়।বৈঠক শেষে সংবাদিকের মুখোমুখি হয়ে বর্ধমান দক্ষিণের বিধায়ক তথা মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র জানান রাজ্য সরকারের আবাসন প্রকল্পের (আবাস যোজনা) আওতায় যারা ঘর তৈরি করছেন, তারা স্টক পয়েন্ট থেকে প্রতি ১০০ সিএফটি (cft) বালি ১,২০০ টাকায় (লোডিং সহ) পাবেন।
সাধারণ মানুষের জন্য সাধারণ ক্রেতারা স্টক পয়েন্ট থেকে প্রতি ১০০ সিএফটি বালি ৫,২৫০ টাকায় (লোডিং সহ) কিনতে পারবেন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, বর্ষাকালে নদীঘাট বন্ধ থাকার সুযোগ নিয়ে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট ও গুজবের সৃষ্টি করে চড়া দামে (১০,০০০ টাকারও বেশি) বালি বিক্রি করছিল। তা রুখতেই এই দর নির্ধারণ করা হয়েছে।
১৫ই নভেম্বর পর্যন্ত বালির এই নির্ধারিত দর বহাল থাকবে। নদীঘাটগুলি পুনরায় খুলে গেলে পর্যালোচনার মাধ্যমে বালির দাম আরও কমবে বলে আশ্বস্ত করা হয়েছে। নির্দিষ্ট দামের চেয়ে বেশি বালি বিক্রি করলে বা অতিরিক্ত অর্থ দাবি করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসন সতর্ক করেছে।

