বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

১৪দিনের STF হেফাজত শেষে বর্ধমান আদালতে তোলা হল হামিম, অর্পিতা ও আদিত্যকে

প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২৬
১৪দিনের STF হেফাজত শেষে বর্ধমান আদালতে তোলা হল হামিম, অর্পিতা ও আদিত্যকে
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: ১৪ দিন STF রিমাইন্ডে থাকার পর শুক্রবার ধৃত পাক জঙ্গি চক্রের সঙ্গে যুক্ত হামিম মণ্ডল সহ অর্পিতা ও আদিত্যকে বর্ধমান জেলা আদালতে তোলা হলো। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে এদিন তাদের আদালত চত্বরে আনা হয়। আদালত ২৮ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।

 আগামী ১১ সেপ্টেম্বর ২০২৬ বর্ধমান জেলা আদালতে ফের ধৃত হামিম মন্ডল , অর্পিতা সরকার ও আদিত্য সিংকে তোলা হবে।তিনজনকেই জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
এদিন হামিম মণ্ডলের পরিবারের সদস্যরা তাঁষর হয়ে আইনি লড়াইয়ের জন্য আইনজীবী কমল দত্তের সঙ্গে যোগাযোগ করেন। আইনজীবী কমল দত্ত জানান, হামিমের পরিবারের লোকজন তার কাছে এসে মামলায় লড়াই করার অনুরোধ করেছেন।
কমল দত্ত বলেন, প্রথমে তিনি মামলার চার্জশিট খতিয়ে দেখবেন। হামিম মণ্ডলের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ রয়েছে এবং মামলায় ধৃত অন্যদের সঙ্গে তার কী যোগ রয়েছে, সেই বিষয়গুলিও খতিয়ে দেখা হবে।
জানা গেছে, এর আগে তদন্তকারী সংস্থা হামিম মণ্ডলকে ১৪ দিনের হেফাজতে নেওয়ার আবেদন করেছিল। তবে শুক্রবারের শুনানিতে তদন্তকারী সংস্থার পক্ষ থেকে নতুন করে কোনও হেফাজতের আবেদন করা হয়নি। এরপরই আদালত তাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। আগামী ১১ সেপ্টেম্বর ফের বর্ধমান আদালতে মামলার শুনানি হবে। সেদিন মামলার পরবর্তী গতিপ্রকৃতি আরও স্পষ্ট হতে পারে বলে মনে করা হচ্ছে।