বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

পরিচয় দেখে পরিকল্পিত খুন, বারুইপুরে দাবি শুভেন্দুর

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬
পরিচয় দেখে পরিকল্পিত খুন, বারুইপুরে দাবি শুভেন্দুর
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: চারদিনের ব্যবধানে শনিবার ফের বারুইপুরে এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথমে তিনি নির্যাতিতা নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করেন। এরপর তিনি চলে যান সম্প্রতি গণপিটুনিতে নিহত অটোচালক ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে। শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি নিহত যুবকের বাবা-মায়ের হাতে ২৫ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন। একই সঙ্গে ইন্দ্রজিতের বড় ভাইকে সিভিক ভলান্টিয়ার পদের নিয়োগপত্রও দেওয়া হয়েছে, যাঁর কর্মস্থল হবে নবনির্মিত সূর্যপুর পুলিশ আউটপোস্ট।

এদিন বারুইপুরের সূর্যপুর পুলিশ আউটপোস্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠান থেকেই ইন্দ্রজিতের মৃত্যুর নেপথ্যে গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দেন তিনি। মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানান, ইন্দ্রজিৎ মণ্ডলের মৃত্যুর ঘটনাটি কোনও সাধারণ গণপিটুনি বা তাৎক্ষণিক উত্তেজনা নয়। তাঁর প্রাথমিক ধারণা, যুবকের নাম ও পরিচয় জেনেই অত্যন্ত সুপরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে।
এই হত্যাকাণ্ডের পিছনে কারা জড়িত, সে বিষয়েও কড়া বার্তা দেন শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, রাজনৈতিকভাবে প্রত্যাখ্যাত কিছু অসাধু ব্যক্তি, উগ্র মৌলবাদী বা ব়্যাডিকাল গোষ্ঠী এবং কোনও সংগঠিত শক্তির ইন্ধন রয়েছে এই ঘটনার নেপথ্যে। আইনশৃঙ্খলায় বিঘ্ন ঘটানোর উদ্দেশ্যেই পিছন থেকে এই হিংসায় উসকানি দেওয়া হয়েছে। তবে ষড়যন্ত্রকারীদের কাউকেই রেয়াত করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল (ডিজিপি) এবং স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) ইতিমধ্যেই এই ঘটনার কল রেকর্ড সহ অন্যান্য তথ্য সংগ্রহ শুরু করেছে। তবে প্রাথমিক ধারণার কথা জানালেও, চূড়ান্ত সিদ্ধান্ত সম্পূর্ণ তদন্তের রিপোর্টের ভিত্তিতেই নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী।