বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

বেআইনি চোলাই মদ তৈরির কারখানার হদিস 

প্রকাশিত: ২৫ জুন, ২০২৬
বেআইনি চোলাই মদ তৈরির কারখানার হদিস 
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, রাজগঞ্জ: বেআইনি চোলাই মদ তৈরির কারখানার হদিস মিলল রাজগঞ্জের ফুটকিপাড়া এলাকায়। বৃহস্পতিবার সকালে রাজগঞ্জ থানার বেলাকোবা ফাঁড়ির পুলিশ ওই এলাকায় এক জোরালো অভিযান চালায়। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মদ তৈরির উপকরণ।

পুলিশ সূত্রে খবর, ফুটকিপাড়া এলাকার একটি বাড়িতে গোপনে বেআইনি চোলাই মদ তৈরি করা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে সেখানে হানা দেয় বেলাকোবা ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী। তবে পুলিশের গাড়ি দেখেই বাড়ির পিছনের জঙ্গল দিয়ে চম্পট দেয় অভিযুক্তরা।অভিযান চলাকালীন ওই বাড়ি থেকে প্রায় ৫০ কেজি বাখর (ইস্ট), ৫০ লিটার তৈরি চোলাই মদ, চারটি অ্যালুমিনিয়ামের হাঁড়ি এবং মদ তৈরির কাজে ব্যবহৃত দুটি ফ্ল্যানেল কাপড় উদ্ধার হয়। এছাড়াও, মাটির নিচে পুঁতে রাখা পাঁচটি প্লাস্টিকের ড্রাম থেকে প্রায় ১,০০০ লিটার চোলাই মদ তৈরির পচানি (ফার্মেন্টেড ওয়াশ) উদ্ধার করেন পুলিশ কর্মীরা। আইনি প্রক্রিয়া মেনে উদ্ধার হওয়া ওই বিপুল পরিমাণ পচানি ঘটনাস্থলেই নষ্ট করে দেওয়া হয়। পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।