বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

বেলডাঙায় তৃণমূলের কর্মীসভা, দলত্যাগীদের 'গদ্দার' বলে কড়া আক্রমণ কল্যাণের

প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬
বেলডাঙায় তৃণমূলের কর্মীসভা, দলত্যাগীদের 'গদ্দার' বলে কড়া আক্রমণ কল্যাণের
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

রিচা দত্ত, মুর্শিদাবাদ: রবিবার মুর্শিদাবাদের বেলডাঙায় তৃণমূল কংগ্রেসের কর্মীসভায় যোগ দিয়ে দলত্যাগী নেতা ও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে তীব্র আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ থাকার বার্তার পাশাপাশি বিরোধীদেরও একহাত নেন তিনি।

বেলডাঙার কর্মীসভা থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "এদের যদি অনেক আগেই দল থেকে বের করে দেওয়া হতো, তাহলে আজ ক্ষমতা দেখানোর সুযোগ পেতো না। যখন দলের ভালো সময় ছিল, তখন এরা গদ্দারি করেনি। কিন্তু দলের কঠিন সময়ে, ক্ষমতার লোভে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ছেড়ে এখন দলের বিরুদ্ধেই গদ্দারি করছে।"

তিনি আরও বলেন, "মুর্শিদাবাদ জেলার প্রকৃত তৃণমূল কংগ্রেসের কর্মীরাই আজ এখানে উপস্থিত। তাঁরা প্রমাণ করে দিয়েছেন, তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। বেইমান এমপি-এমএলএদের এই মুর্শিদাবাদ জেলায় কোনও জায়গা হবে না।"

একুশে জুলাইয়ের সমাবেশের অনুমতি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "আগে তো কখনও এসব বলেনি। আজ হঠাৎ কেন বলছে? ১৯৯৩ সালের ঘটনার সময় যারা আজ এসব বলছে, তাদের অনেকেরই তখন জন্ম হয়নি।"

কর্মীসভা থেকে দলের কর্মীদের মনোবল বাড়ানোর পাশাপাশি বিরোধীদের বিরুদ্ধেও তীব্র ভাষায় আক্রমণ করেন তৃণমূলের এই সাংসদ। দলের কঠিন সময়ে কর্মীদের পাশে থাকার এবং সংগঠনকে আরও মজবুত করার বার্তা দেন তিনি।

বেলডাঙার এই সভায় জেলার বহু তৃণমূল কর্মী উপস্থিত ছিলেন। দলত্যাগীদের বিরুদ্ধে কল্যাণের এই কড়া অবস্থানকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।