বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

তোলাবাজি রুখতে পর্যবেক্ষকদের মাঠে নামাচ্ছে বিজেপি

প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৬
তোলাবাজি রুখতে পর্যবেক্ষকদের মাঠে নামাচ্ছে বিজেপি
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: নিজ গৃহ সামলাতে এবার কড়া অবস্থান নিল রাজ্য বিজেপি নেতৃত্ব। দলের নিচুতলায় ‘তোলাবাজি’ ও দলবিরোধী অনৈতিক কার্যকলাপ রুখতে জেলা পর্যবেক্ষকদের কাঁধে বড় দায়িত্ব অর্পণ করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সাফ জানানো হয়েছে, দলের অভ্যন্তরে কোনও প্রকার অনৈতিক বিচ্যুতি বা অনিয়ম দেখলেই সঙ্গে সঙ্গে নিতে হবে কঠোর ‘অ্যাকশন’।

দলীয় সূত্রে খবর, বাংলায় পদ্ম শিবিরের ভাবমূর্তি বজায় রাখতে নিচুতলার একাংশের তোলাবাজি ও সিন্ডিকেট সংস্কৃতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে চলেছে শীর্ষ নেতৃত্ব। কর্মীদের সতর্ক করে শমীক ভট্টাচার্য স্পষ্ট ভাষায় বলেন, “রাজ্যবাসী স্রেফ জামা বদলের জন্য ভোট দেননি। তাঁরা জামার ভিতরের মানুষটার বদল চেয়েছেন।” অর্থাৎ, রাজ্যের শাসকদলের পরিবর্তনের পাশাপাশি যে রাজনৈতিক চরিত্রের গুণগত রূপান্তর জরুরি, সেই বার্তাই কর্মীদের কড়া ভাষায় মনে করিয়ে দিয়েছেন তিনি।পাশাপাশি, দলের অন্দরে সমন্বয়ের অভাব নিয়েও তীব্র উদ্বেগ প্রকাশ করেছে বঙ্গ বিজেপি। জানা গেছে, রাজ্যের একাধিক জেলাতেই জেলা সভাপতি, সাধারণ সম্পাদক এবং স্থানীয় বিধায়কদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সমন্বয়ের অভাব প্রকট হয়ে উঠছে। এই তিন স্তম্ভের পারস্পরিক দূরত্ব ঘোচাতে জেলা সভাপতি ও বিধায়কদের বিশেষ ভূমিকা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নিচুতলার বিচ্যুতি ঠেকাতে যাতে বারবার রাজ্য নেতৃত্বকে হস্তক্ষেপ করতে না হয়, তার জন্যই জেলা পর্যবেক্ষকদের এই বিশেষ নজরদারির গুরুদায়িত্ব দেওয়া হল। লোকসভা ভোটের পর বিজেপির এই অভ্যন্তরীণ শুদ্ধিকরণ অভিযান রাজনৈতিক মহলে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।