বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

আসছে ‘ভুলভুলাইয়া ৪’, রুহবাবা হয়ে পর্দায় ফিরছেন কার্তিক আরিয়ান

প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬
আসছে ‘ভুলভুলাইয়া ৪’, রুহবাবা হয়ে পর্দায় ফিরছেন কার্তিক আরিয়ান
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: বলিউডের অন্যতম সফল হরর-কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘ভুলভুলাইয়া’র ভক্তদের জন্য বিরাট সুখবর। বক্স অফিসে একের পর এক সাফল্যের পর এবার আসতে চলেছে এই সিরিজের চতুর্থ ছবি ‘ভুলভুলাইয়া ৪’। ছবির প্রযোজক ভূষণ কুমার ইতিমধ্যেই অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে এই প্রজেক্টের যাবতীয় চুক্তি ও আইনি প্রক্রিয়া সেরে ফেলেছেন। 

জানা গিয়েছে, ২০২৭ সালের দ্বিতীয়ার্ধ্বে অর্থাৎ বছরের শেষের দিকে ফ্লোরে গড়াবে এই নতুন ছবির শ্যুটিং। বর্তমানে ছবির চিত্রনাট্য ও সংলাপ লেখার কাজ নিয়ে তুমুল ব্যস্ত নির্মাতারা।

এই ফ্র্যাঞ্চাইজির আগের ছবিগুলি বক্স অফিসে তুমুল ঝড় তুলেছিল। তাই এবারও দর্শককে নতুন কিছু উপহার দিতে গল্পের বুনটের ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে। কার্তিক আরিয়ানও ফের একবার পর্দায় ‘রুহবাবা’র চরিত্রে ম্যাজিক দেখাতে এখন থেকেই নিজের মতো করে প্রস্তুতি নিতে শুরু করেছেন। তবে এই চতুর্থ কিস্তিতে কার্তিক ছাড়া আর কোন কোন তারকাকে দেখা যাবে, তা এখনও খোলসা করেননি প্রযোজকেরা। বলিউডে গুঞ্জন, কাস্টিংয়ে বড়সড় কোনো চমক রাখার পরিকল্পনা রয়েছে টিমের, যা খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

আরও হট টপিক