বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

টুলু মণ্ডল-যোগে বহরমপুরে তল্লাশি, প্রবীর দাসের শ্বশুরবাড়িতে বীরভূম পুলিশ

প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৬
টুলু মণ্ডল-যোগে বহরমপুরে তল্লাশি, প্রবীর দাসের শ্বশুরবাড়িতে বীরভূম পুলিশ
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

রিচা দত্ত, মুর্শিদাবাদ: বীরভূমের বহুল চর্চিত টুলু মণ্ডল কাণ্ডের তদন্তে এবার মুর্শিদাবাদের বহরমপুরে। জেল হেফাজতে থাকা টুলু-ঘনিষ্ঠ প্রবীর দাসকে সঙ্গে নিয়েই তাঁর শ্বশুরবাড়িতে অভিযান চালাল বীরভূম জেলা পুলিশ।

শনিবার বহরমপুর শহরের ইন্দ্রপ্রস্থ এলাকায় প্রবীর দাসের শ্বশুরবাড়িতে প্রায় তিন ঘণ্টা ধরে চলে এই তল্লাশি অভিযান। বীরভূম পুলিশের একটি দল জেল থেকে প্রবীর দাসকে নিয়ে সোজা ওই বাড়িতে পৌঁছায়।

পুলিশের দাবি, প্রবীর দাস মহম্মদবাজার ভূমি দফতরের ক্লার্ক ছিলেন। চেকগেটে ডিআরসি কাটার রোস্টার তৈরির দায়িত্বও সামলাতেন তিনি। অভিযোগ, সেই পদে থাকাকালীনই টুলু মণ্ডলের সঙ্গে তাঁর নিয়মিত আর্থিক লেনদেন হত। সেই সূত্র ধরেই তাঁকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন।

এদিন তল্লাশি চলাকালীন বাড়ির বিভিন্ন নথিপত্র ও অন্যান্য বিষয় খতিয়ে দেখেন তদন্তকারীরা। প্রায় তিন ঘণ্টা পর প্রবীরকে নিয়ে বেরিয়ে যায় পুলিশের দল। সেই সময় পুলিশের হাতে একটি ব্যাগ দেখা যায়।

তবে ওই ব্যাগে কী ছিল বা তল্লাশিতে ঠিক কী কী মিলেছে, সে বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তদন্ত চলছে বলে জানিয়েছে বীরভূম পুলিশ।