বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

পাথরের রাজস্ব আদায়ে বীরভূমে ঐতিহাসিক রেকর্ড, জানালেন মুখ্যমন্ত্রী

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৬
পাথরের রাজস্ব আদায়ে বীরভূমে ঐতিহাসিক রেকর্ড, জানালেন মুখ্যমন্ত্রী
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: বীরভূম জেলায় পাথর থেকে রাজস্ব আদায়ের ক্ষেত্রে এক নজিরবিহীন ও ঐতিহাসিক রেকর্ড গড়ল রাজ্য প্রশাসন। সোমবার মুখ্যমন্ত্রী সমাজমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে এই সাফল্যের কথা আপামোর রাজ্যবাসীর সঙ্গে ভাগ করে নিয়েছেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, রবিবার, ১১ অক্টোবর বীরভূম জেলা থেকে পাথর বিক্রি ও পরিবহণ সংক্রান্ত ডিসিআর (ডুপ্লিকেট কার্বন রিসিট) বাবদ এক দিনেই মোট ৩ কোটি ৪৪ লক্ষ ১১ হাজার ৪১০ টাকা রাজস্ব সংগ্রহ হয়েছে। এক দিনে রাজস্ব আদায়ের নিরিখে এটি একটি সর্বকালীন রেকর্ড।

মুখ্যমন্ত্রী আরও দাবি করেছেন যে, পূর্বতন সরকারের আমলে গত বছর (২০২৫ সাল) গোটা অক্টোবর মাস জুড়ে বীরভূম থেকে এই খাতে মোট রাজস্ব আদায় হয়েছিল প্রায় ৩ কোটি ২৮ লক্ষ টাকা। অর্থাৎ, আগের সরকারের একটি সম্পূর্ণ মাসের মোট উপার্জনকে এ বার মাত্র এক দিনের সংগ্রহ দিয়েই ছাপিয়ে গিয়েছে বর্তমান প্রশাসন।

সরকারি পরিসংখ্যান বলছে, চলতি অক্টোবর মাসের প্রথম ১১ দিনেই বীরভূম জেলা থেকে পাথর পরিবহণের ট্রানজিট ও টোল রসিদ (ডিসিআর) বাবদ মোট ৩২ কোটি ১৭ লক্ষ ৩৮ হাজার ৫৯৫ টাকা ২০ পয়সা রাজস্ব আদায় হয়েছে। এই সময়ের মধ্যে মোট ৪১ হাজার ৩৩৩টি রসিদ তৈরি করা সম্ভব হয়েছে। এই ধারা বজায় থাকলে চলতি মাসেই পাথর খাদান থেকে মাসিক ১০০ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পার হয়ে যাবে বলে আশাপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।

রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজস্ব ফাঁকি রুখতে বীরভূম জেলা প্রশাসন এবং ভূমি দফতরের কঠোর নজরদারি ও সক্রিয় ভূমিকার ফলেই এই বিপুল পরিমাণ রাজস্ব আদায় সম্ভব হয়েছে। এই উল্লেখযোগ্য সাফল্যের জন্য সংশ্লিষ্ট দফতরের আধিকারিক ও জেলা প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী।

আরও হট টপিক