বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

বিজেপি বিধায়িকার হোয়াটসঅ্যাপ হ্যাক করে টাকা চাওয়ার অভিযোগ

প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৬
বিজেপি বিধায়িকার হোয়াটসঅ্যাপ হ্যাক করে টাকা চাওয়ার অভিযোগ
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: এবার সাইবার অপরাধীদের নিশানায় পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভার বিজেপি বিধায়িকা মামনি বাউরী। তাঁর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে পরিচিতদের কাছে টাকা চাওয়া হচ্ছিল বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই প্রতারকদের হাত থেকে বাঁচতে এবং দোষীদের শাস্তির দাবিতে নিতুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বিধায়িকা।

অভিযোগপত্র অনুযায়ী, গত কয়েকদিন ধরে মামনিদেবীর হোয়াটসঅ্যাপ প্রোফাইলটি হ্যাক করে তাঁর পরিচিত, আত্মীয় এবং দলীয় কর্মীদের কাছে বিভিন্ন অঙ্কের টাকা চেয়ে মেসেজ পাঠানো শুরু করে প্রতারকরা। বিষয়টি বিধায়িকার নজরে আসতেই তিনি হতবাক হয়ে যান এবং দ্রুত পুলিশের দ্বারস্থ হন। বিধায়িকা মামনি বাউরীর দাবি, “আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে বদনাম করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই কাজ করা হয়েছে। সাধারণ মানুষ যেন এই ফাঁদে পা না দেন।”
পুরুলিয়া জেলায় জনপ্রতিনিধিদের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনা অবশ্য এটাই প্রথম নয়। এর আগে কাশিপুরের বিজেপি বিধায়ক কমলাকান্ত হাঁসদাও হুবহু একই ধরনের সাইবার প্রতারণার শিকার হয়েছিলেন। তাঁরও হোয়াটসঅ্যাপ হ্যাক করে টাকা চাওয়া হয়েছিল, যা নিয়ে শোরগোল পড়েছিল জেলায়। পর পর দুই বিজেপি বিধায়কের অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় পুলিশের সাইবার সেল নড়েচড়ে বসেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আইপি অ্যাড্রেস ও মোবাইল নম্বর ট্র্যাক করে এই চক্রের পিছনে কারা জড়িত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আরও হট টপিক