বই-ভব পাবলিশার্সের উদ্যোগে বই প্রকাশ ও বৈভব শারদীয় মোড়ক উন্মোচন
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার কলকাতার কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট হলে অনুষ্ঠিত হল বই-ভব পাবলিশার্স এর উদ্যোগে একাধিক বই প্রকাশ ও বৈভব শারদীয় ১৪৩৩ এর মোড়ক উন্মোচন।
জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা জানিয়ে এদিনের অনুষ্ঠান শুরু হয়। সম্পূর্ণ নিজেদের খচরে ত্রিশ জন কবির একক কাব্যগ্রন্থ প্রকাশ করে বই-ভব পাবলিশার্স নামক প্রকাশনা প্রতিষ্ঠান। এর পাশাপাশি প্রখ্যাত সাহিত্যিক অঞ্জন সেনগুপ্তের উপন্যাস 'নিভৃতবাসে মোহিনীবাঈ', প্রাবন্ধিক সুদীপ পালের 'চালচিত্রে দশভূজা: গ্রাম-বাংলার ব্যতিক্রমী দুর্গাপূজা', জয়শ্রী ব্যানার্জির উপন্যাস 'শালবনির পথে', গায়ত্রী ভট্টাচার্যের ঐতিহাসিক উপন্যাস 'রক্তহোলি', শঙ্কর প্রসাদ সরকারের 'ব্যূহ', কবি অসীম কুমার মিশ্রের কাব্যগ্রন্থ 'অনুরণন', সঞ্চারী ভট্টাচার্যের গ্রন্থ 'রক্ততৃষ্ণার ইতিকথা:ড্রাকুলা', সাহিত্যিক অর্ণব সাহার লেখা কবি সুভাষ মুখোপাধ্যায়ের জীবন-নির্ভর নাট্য 'কাল মধুমাস', কবি সাহানাজ বেগমের কাব্যগ্রন্থ 'একলা পাখির গান' ইত্যাদির মোড়ক উম্মোচন হল। অনুষ্ঠানের পৌরহিত্যের দায়িত্বে ছিলেন বর্ষিয়ান কবি ও প্রাবন্ধিক চৈতালী রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতনামা লেখক ড. সমুদ্র বসু। এছাড়াও বিশেষ অথিথি হিসেবে এসেছিলেন অনির্বাণ মুখোপাধ্যায়, চক্ষু বিশেষজ্ঞ ডা. বিল্পব রায়চৌধুরী, কবি চৈতালী রায়, অঞ্জন সেনগুপ্ত, কবি আনন্দ সরকার, ঊর্জা পত্রিকার সহ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখগন।
এদিন মঞ্চে উপস্থিত অতিথিদের হাত ধরেই প্রকাশিত হল বৈভব শারদীয় ১৪৩৩ সংখ্যা। দুই শতাধিক কবি লেখককে মঞ্চ থেকেই সৌজন্য কপি ও আর্থিক সাম্মানিক তুলে দেন প্রকাশনার কর্ণধার জসীমুদ্দিন।
পাশাপাশি ত্রিশ জন কবির হাতে প্রকাশনার খরচে একক কাব্যগ্রন্থে বইগুলিও তুলে দেওয়া হয়। টিফিন, লাঞ্চের ব্যবস্থাও ছিল এদিন সবার জন্য।
প্রত্যেকের কবিতাপাঠের মধ্য দিয়ে এদিন অনুষ্ঠান সমাপ্ত হয়।

