বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

Census 2027 সচেতনতায় QR Code, Smart TV আর পদযাত্রায় 'হর ঘর তিরঙ্গা'-র বার্তা স্কুল পড়ুয়াদের

প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৬
Census 2027 সচেতনতায় QR Code, Smart TV আর পদযাত্রায় 'হর ঘর তিরঙ্গা'-র বার্তা স্কুল পড়ুয়াদের
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

রিচা দত্ত, মুর্শিদাবাদ: প্রযুক্তির হাত ধরেই Census 2027-এর সচেতনতা। আবার একই সঙ্গে 'Har Ghar Tiranga'-র দেশপ্রেমের বার্তা। দুই উদ্যোগকে এক ছাতার তলায় এনে মুর্শিদাবাদের বেলডাঙায় নজির গড়ল ৩০ নং আন্দিরান প্রাইমারি স্কুল।

আগামী ১ আগস্ট থেকে ১৫ আগস্ট ২০২৬ পর্যন্ত চলবে Census 2027-এর Self-Enumeration কর্মসূচি। সেই কর্মসূচিকে সফল করতে বিদ্যালয়ের তরফে ব্যাপক সচেতনতা অভিযান শুরু হয়েছে প্রধান শিক্ষক বিশ্বজিৎ দত্তের নেতৃত্বে।

বিদ্যালয়ের Smart TV-তে Slide Show-এর মাধ্যমে অভিভাবকদের Self-Enumeration-এর ৩টি প্রশ্ন ধাপে ধাপে বোঝানো হচ্ছে। হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কীভাবে সরকারি পোর্টালে গিয়ে তথ্য পূরণ করতে হবে।

অভিভাবকদের সুবিধার জন্য তৈরি করা হয়েছে বিশেষ QR Code। স্ক্যান করলেই সরাসরি Census Self-Enumeration-এর সরকারি পোর্টালে পৌঁছে যাওয়া যাবে। সেই QR Code-সহ সচেতনতামূলক পোস্টার গ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় লাগানো হয়েছে।

শুধু ঘরে বসে নয়, ছাত্র-ছাত্রীদের নিয়ে গ্রামে পদযাত্রারও আয়োজন করা হয়। হাতে জাতীয় পতাকা নিয়ে পড়ুয়ারা Census 2027-এর নাগরিক দায়িত্ব এবং 'Har Ghar Tiranga'-র বার্তা পৌঁছে দেন গ্রামের মানুষের কাছে।

বিদ্যালয়ের পক্ষ থেকে বাড়ি বাড়ি তিরঙ্গা উত্তোলনের আহ্বানও জানানো হয়েছে। দেশপ্রেম, জাতীয় ঐক্য এবং নাগরিক দায়িত্ব—এই তিন বার্তাকেই জোর দেওয়া হচ্ছে।

প্রধান শিক্ষক বিশ্বজিৎ দত্ত বলেন, "একদিকে দেশের প্রতিটি পরিবারের সঠিক তথ্য, অন্যদিকে প্রতিটি ঘরে জাতীয় পতাকার গর্ব। এই দুই বার্তা নিয়েই আমাদের অভিযান। আমরা শুধু ছাত্র-ছাত্রী নয়, অভিভাবক ও গ্রামের সাধারণ মানুষকেও এই কাজে যুক্ত করতে চাই।"