বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটের আদলে ভোলবদল কলেজ স্ট্রিটের, বড় ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রার 

প্রকাশিত: ৩০ জুন, ২০২৬
লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটের আদলে ভোলবদল কলেজ স্ট্রিটের, বড় ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রার 
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্ষমতায় আসার পরেই একের পর এক বড় সিদ্ধান্ত নিচ্ছে রাজ্যের নতুন বিজেপি সরকার। এবার খাস কলকাতার ঐতিহ্যবাহী বইপাড়া অর্থাৎ কলেজ স্ট্রিটের ভোলবদল করতে চলেছে তারা। যানজট ও দূষণমুক্ত করে এই এলাকাকে আন্তর্জাতিক রূপ দেওয়ার মেগা পরিকল্পনা নিয়েছে পুর ও নগরোন্নয়ন মন্ত্রক।

আসানসোলের জেলা গ্রন্থাগারে একটি অনুষ্ঠানে এসে এই অভিনব পরিকল্পনার কথা ঘোষণা করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানান, লন্ডনের বিখ্যাত ‘অক্সফোর্ড স্ট্রিট’-এর আদলে গড়ে তোলা হবে কলেজ স্ট্রিটকে। গোটা এলাকাটিকে সম্পূর্ণ দূষণমুক্ত এবং ‘নো ভেহিকল জোন’ বা গাড়িহীন এলাকা হিসেবে ঘোষণা করা হবে। অর্থাৎ, সেখানে কোনো গাড়ির হর্ন বা যানজট থাকবে না। মানুষ নির্বিঘ্নে হেঁটে বই কিনতে পারবেন।শুধু রাস্তাঘাট নয়, কলেজ স্ট্রিটের শতাব্দীপ্রাচীন বইয়ের দোকানগুলিকেও এক নতুন ও আধুনিক থিমে সাজিয়ে তোলা হবে। 

হকারদের পুনর্বাসন এবং ফুটপাথ দখলমুক্ত করার যে অভিযান সরকার শুরু করেছে, এটি তারই একটি বড় অংশ। মন্ত্রীর এই ঘোষণার পর স্বভাবতই খুশির হাওয়া বইপাড়ার বইপ্রেমী ও পড়ুয়াদের মধ্যে। হেরিটেজ বা ঐতিহ্য বজায় রেখে কীভাবে এই আন্তর্জাতিক মানের রূপান্তর করা হয়, এখন সেটাই দেখার।