বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

দিল্লির পথে ১৫০০ কিমি পদযাত্রায় কংগ্রেসের দেবাশিস

প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৬
দিল্লির পথে ১৫০০ কিমি পদযাত্রায় কংগ্রেসের দেবাশিস
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: রাহুল গান্ধীকে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখার লক্ষ্য নিয়ে এক অনন্য সংকল্প নিয়েছেন হুগলির বাসিন্দা তথা একনিষ্ঠ কংগ্রেস কর্মী দেবাশিস শী। অসমের কামাখ্যা মন্দির থেকে পুজো দিয়ে, সেই প্রসাদ ও ফুল সশরীরে দিল্লির ১০ জনপথের দরবারে পৌঁছে দিতে দীর্ঘ পথ পায়ে হেঁটে পাড়ি দিচ্ছেন তিনি। শুক্রবার কাঁকসায় পৌঁছলে এই যুব নেতাকে উষ্ণ সংবর্ধনা জানায় স্থানীয় ব্লক কংগ্রেস। পানাগড় রেলপার এলাকায় দলীয় কার্যালয়ে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁকসা ব্লক কংগ্রেস সভাপতি পূরব বন্দ্যোপাধ্যায় সহ একাধিক কর্মী-সমর্থক।

দলীয় সূত্রে জানা গিয়েছে, গত ৩১ মে হুগলির ত্রিবেণী সপ্তর্ষি ঘাটে গঙ্গাস্নান করে এই দীর্ঘ যাত্রার সূচনা করেছিলেন দেবাশিসবাবু। প্রথম দফায় তিনি পায়ে হেঁটে অসমের গুয়াহাটির কামাখ্যা মন্দিরে পৌঁছন। সেখানে দেশের কল্যাণে এবং রাহুল গান্ধীর রাজনৈতিক সাফল্যের উদ্দেশ্যে বিশেষ পুজো দেন। সেখান থেকে সংগৃহীত পবিত্র ফুল ও প্রসাদ সযত্নে নিজের কাছে রেখেছেন তিনি, যা দিল্লিতে গিয়ে সরাসরি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর হাতে তুলে দেওয়ার ইচ্ছা রয়েছে তাঁর।
কামাখ্যা থেকে ফিরে গত ৯ আগস্ট কলকাতার বিধানভবন থেকে দিল্লির উদ্দেশ্যে নিজের দ্বিতীয় দফার পদযাত্রা শুরু করেন এই যুবক। কলকাতা থেকে দিল্লির দূরত্ব প্রায় ১,৫০০ কিলোমিটার। এই বিপুল পথ পায়ে হেঁটে পার করার অদম্য জেদ বুকে নিয়েই এগিয়ে চলেছেন তিনি। দেবাশিসবাবুর কথায়, “রাহুল গান্ধীকে দেশের প্রধানমন্ত্রী রূপে দেখাই আমার একমাত্র প্রার্থনা। সেই মনস্কামনা নিয়েই কামাখ্যার প্রসাদ পৌঁছে দিতে দিল্লি যাচ্ছি।”
এই দীর্ঘ এবং কঠিন পদযাত্রায় দেবাশিস শীর পাশে এসে দাঁড়িয়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্তের দলীয় কর্মী ও সমর্থকেরা। পথে যাতে তাঁর কোনও রকম অসুবিধা না হয়, তার জন্য বিভিন্ন জেলা ও ব্লক স্তরের কর্মীরা তাঁর থাকা, খাওয়া এবং অন্যান্য সমস্ত প্রয়োজনীয় সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। কাঁকসার দলীয় নেতৃত্বও তাঁর এই অদম্য রাজনৈতিক নিষ্ঠাকে কুর্নিশ জানিয়েছেন।