বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

কুরিয়ার সার্ভিসে মাদক পাচার চক্রের পর্দাফাঁস 

প্রকাশিত: ২৮ জুন, ২০২৬
কুরিয়ার সার্ভিসে মাদক পাচার চক্রের পর্দাফাঁস 
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: আমেদাবাদে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাদকচক্রের পর্দা করল ক্রাইম ব্রাঞ্চ। ধৃত আসামিকে জেরা করে পুলিশ মোট ৭০১.১০ গ্রাম মেফেড্রোন (MD) ড্রাগ উদ্ধার করেছে, যার আনুমানিক বাজারমূল্য ₹৭০.১১ লাখ টাকা।

কি কি উদ্ধার হয়েছে?
৭০১.১০ গ্রাম মেফেড্রোন (MD) ড্রাগ। বাজারমূল্য ৭০.১১ লাখ টাকা। নগদ ৩৫,০০০ টাকা।

 জানা গিয়েছে, আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চ প্রথমে আসুরাম ওরফে অশোককুমার বাবুলাল হরকান্দজি ভাদু (বিষ্ণোই) নামের ৩২ বছর বয়সী এক মাদক পাচারকারীকে ৩৭১.৫৫ গ্রাম এমডি ড্রাগসহ (মূল্য ৩৭.১৫ লাখ) গ্রেফতার করে।

পুলিশ রিমান্ডে থাকাকালীন জেরার মুখে ধৃত আসামি স্বীকার করে যে ওধভ এলাকার এসপি রিং রোডের কাছে যমুনা পার্ক সোসাইটির একটি ভাড়া বাড়িতে আরও মাদক লুকিয়ে রাখা আছে।
আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ওই ভাড়া বাড়িতে তল্লাশি চালিয়ে অতিরিক্ত ৩২৯.৫৫ গ্রাম এমডি ড্রাগ (মূল্য ৩২.৯৫ লাখ) এবং মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করতে সক্ষম হয়।

কুরিয়ার সার্ভিসের আড়ালে চলা এই বড়সড় মাদক নেটওয়ার্কের শিকড় কতদূর ছড়িয়ে রয়েছে, তা জানতে তদন্ত প্রক্রিয়া আরও জোরদার করেছে পুলিশ।