বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

পুরুলিয়া থেকে জালে বিধাননগরের প্রাক্তন কাউন্সিলর দেবরাজ

প্রকাশিত: ২ জুলাই, ২০২৬
পুরুলিয়া থেকে জালে বিধাননগরের প্রাক্তন কাউন্সিলর দেবরাজ
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: কলকাতা হাইকোর্টে আইনি ধাক্কা খাওয়ার পর আর শেষরক্ষা হলো না। গ্রেপ্তারি এড়াতে নিজের এলাকা ছেড়ে আত্মগোপন করেও পুলিশের চোখকে ফাঁকি দিতে পারলেন না বিধাননগরের প্রাক্তন দাপুটে তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে পুরুলিয়ার সদর থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করলেন রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (STF) তদন্তকারীরা। ধৃত দেবরাজ চক্রবর্তী বিধাননগরের প্রাক্তন মেয়র পারিষদ এবং প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা প্রখ্যাত গায়িকা অদিতি মুন্সির স্বামী।

তদন্তকারী সূত্রে খবর, দেবরাজ ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে রাজারহাট-গোপালপুর ও বিধাননগর এলাকায় তোলাবাজি, দুর্নীতি এবং আয়বহির্ভূত বিপুল সম্পত্তির অভিযোগ রয়েছে। বিধানসভা নির্বাচনের আগে কোটি কোটি টাকার বেনামি সম্পত্তি আত্মীয়দের নামে হস্তান্তর করারও অভিযোগ উঠেছে এই দম্পতির বিরুদ্ধে। বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তেওয়ারির দায়ের করা একটি লিখিত অভিযোগের ভিত্তিতে এই মামলার তদন্ত শুরু করে পুলিশ। 
আইনি রক্ষাকবচ ও আগাম জামিন চেয়ে সম্প্রতি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন দেবরাজ এবং অদিতি। চার মাসের শিশুসন্তানের কথা বিবেচনা করে আদালত শর্তসাপেক্ষে গায়িকা অদিতিকে অন্তর্বর্তীকালীন স্বস্তি দিলেও, দেবরাজের আগাম জামিনের আবেদন স্পষ্ট খারিজ করে দেয়। হাইকোর্টের সেই রায় সামনে আসার পর থেকেই গ্রেপ্তারির আশঙ্কায় সল্টলেকের বাড়ি ছেড়ে গা-ঢাকা দিয়েছিলেন এই দাপুটে তৃণমূল নেতা। তবে শেষরক্ষা হলো না। পুরুলিয়ায় তাঁর লুকিয়ে থাকার খবর পৌঁছায় পুলিশের কাছে। এর পরই এসটিএফ এবং স্থানীয় পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাঁকে পাকড়াও করে। পুলিশ জানিয়েছে, ট্রানজিট রিমান্ডে নিয়ে দেবরাজকে জিজ্ঞাসাবাদ করা হবে।