বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

ব্যাঙ্কের লকারে ৯০ লক্ষের সোনা! দেবরাজে হতবাক পুলিশ

প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬
ব্যাঙ্কের লকারে ৯০ লক্ষের সোনা! দেবরাজে হতবাক পুলিশ
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: তোলাবাজি এবং পাহাড়প্রমাণ আর্থিক দুর্নীতির অভিযোগে বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতার করল বাগুইআটি থানার পুলিশ। গ্রেফতারির পর ধৃত এই নেতার সম্পত্তির খোঁজে নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য পাচ্ছেন তদন্তকারীরা। দেবরাজের দেওয়া তথ্যের ভিত্তিতে গত দু’দিনে তাঁর দুটি ব্যাঙ্কের লকারে ম্যারাথন তল্লাশি চালিয়েছে পুলিশ। সেখান থেকে উদ্ধার হয়েছে প্রায় ৬৫০ গ্রাম ওজনের সোনার গয়না। বর্তমান বাজারে যার আনুমানিক মূল্য প্রায় ৯০ লক্ষ টাকা। এই বিপুল পরিমাণ সোনা কোথা থেকে এল, তা নিয়ে ইতিমধ্যেই জোরদার জেরা শুরু করেছে বাগুইআটি থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে রাজারহাট, বাগুইআটি এবং সল্টলেক এলাকায় একাধিক প্রোমোটার ও সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা তোলা আদায়ের অভিযোগ রয়েছে। শুধু তোলাবাজিই নয়, তাঁর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন রাজারহাট-গোপালপুরের বিধায়ক তরুণজ্যোতি তেওয়ারি। বিধায়কের দাবি, প্রভাব খাটিয়ে প্রায় ১৩০০ কোটি টাকার বিরাট আর্থিক দুর্নীতি করেছেন দেবরাজ। এই বিপুল পরিমাণ বেআইনি আয়ের টাকা তিনি সোনা এবং বিভিন্ন সম্পত্তিতে বিনিয়োগ করেছিলেন বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের।

দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের লকার থেকে সোনার চেন ও আংটি-সহ বিপুল অলঙ্কার বাজেয়াপ্ত করার পর, পুলিশের সিট (SIT) আধিকারিকরা খতিয়ে দেখছেন দেবরাজের নামে আরও কোনো গোপন লকার বা বেনামী অ্যাকাউন্ট রয়েছে কি না। রাজারহাট ও নাগেরবাজার এলাকার একাধিক ব্যাঙ্কেও ইতিমধ্যেই নোটিশ পাঠিয়েছে পুলিশ। এই চক্রে তাঁর সঙ্গে আর কারা যুক্ত ছিলেন এবং তোলাবাজির টাকা আর কোথায় কোথায় পাচার করা হয়েছে, তা জানতে দেবরাজকে হেফাজতে নিয়ে জেরা করছে পুলিশ।

আরও হট টপিক