বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

রাজনৈতিক উত্তাপের মাঝেই ভূমিকম্পে কাঁপল দিল্লি ও উত্তর ভারত

প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২৬
রাজনৈতিক উত্তাপের মাঝেই ভূমিকম্পে কাঁপল দিল্লি ও উত্তর ভারত
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী সাংসদদের বিক্ষোভ ঘিরে এমনিতেই উত্তপ্ত দেশের রাজধানী দিল্লি। এর মধ্যেই মঙ্গলবার রাতে এক তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি ও তার সংলগ্ন এলাকা (এনসিআর)। আতঙ্কে মাঝরাতেই ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন বহু মানুষ।

জানা গিয়েছে, শুধু দিল্লি-এনসিআর নয়, কম্পন অনুভূত হয়েছে পাঞ্জাব ও হিমাচল প্রদেশেরও একাধিক এলাকায়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির রিপোর্ট অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৯। মাঝরাতে হঠাৎ খাট, আলমারি-সহ ঘরের আসবাবপত্র দুলতে থাকায় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়ায়। বহুতল আবাসনগুলির বাসিন্দারা সিঁড়ি দিয়ে হুড়মুড় করে নিচে নেমে আসেন। অনেকেই বেশ কিছুক্ষণ খোলা আকাশের নিচে রাস্তায় দাঁড়িয়ে থাকেন।

রাজনৈতিকভাবে রাজধানী যখন আন্দোলনের আবহে ফুটছে, ঠিক তখনই এই প্রাকৃতিক বিপর্যয় জনমানসে উদ্বেগ আরও বাড়িয়ে দেয়। তবে স্বস্তির বিষয় এই যে, কম্পনের তীব্রতা বেশ ভালো রকম থাকলেও এখনও পর্যন্ত দিল্লি বা উত্তর ভারতের অন্য কোনও প্রান্ত থেকে বড় কোনও ক্ষয়ক্ষতির বা হতাহতের খবর মেলেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা দল সতর্ক রয়েছে।