বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

ধার্মিককে রক্ষা করেন

প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৬
ধার্মিককে রক্ষা করেন
সন্দীপ সিনহাসন্দীপ সিনহা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

কুরুক্ষেত্র যুদ্ধে মহাবীর কর্ণের পতন আসন্ন। কর্ণ যখন মৃত্যুর মুখোমুখি  তখন কাল তাঁকে অদৃশ্যভাবে ব্রাহ্মণের অভিশাপের বিষয় জানিয়ে বললেন, ভূমি তোমার রথচক্র গ্ৰাস করছে। তখন কর্ণ পরশুরাম প্রদত্ত ব্রাহ্ম মহাস্ত্রের কথা ভুলে গেলেন। তাঁর রথও ভূমিতে মগ্ন হয়ে ঘুরতে লাগলো। কর্ণ বিষন্ন হয়ে দুই হাত নেড়ে বললেন, "ধর্মজ্ঞগণ সর্বদাই বলেন যে ধর্ম ধার্মিককে রক্ষা করেন।" নিজে বিপদে পড়লে আমরাও এরকম ধর্মের কথা সকলকে স্মরণ করিয়ে দিই। কিন্তু নিজের সুসময়ে ধর্ম নৈতিকতা মূল্যবোধ এগুলি যথাযথভাবে পালন করি না। শ্রীকৃষ্ণ তাই কর্ণকে বললেন, অদৃষ্টের বশে এখন তুমি ধর্মকে স্মরণ করছ। নীচ লোকে বিপদে পড়লে দৈবের নিন্দা করে, নিজের কুকর্মের নিন্দা করে না। তুমি যখন দুর্যোধন, দুঃশাসন আর শকুনির সঙ্গে মিলে একবস্ত্রা দ্রৌপদীকে দ্যূতসভায় আনিয়েছিলে তখন তোমার ধর্ম স্মরণ হয়নি। যখন অক্ষনিপুণ শকুনি অনভিজ্ঞ যুধিষ্ঠিকে জয় করেছিলেন তখন তোমার ধর্ম কোথায় ছিল? যখন তোমার সম্মতিতে দুর্যোধন ভীমকে বিষযুক্ত খাদ্য দিয়েছিল, জতুগৃহে সুপ্ত পাণ্ডবদের যখন দগ্ধ করবার চেষ্টা করেছিল, দুঃশাসন কর্তৃক গৃহীতা রজস্বলা দ্রৌপদীকে যখন তুমি উপহাস করেছিলে, তখন তোমার ধর্ম কোথায় ছিল? ত্রয়োদশ বর্ষ অতীত হলেও তোমরা যখন পান্ডবদের রাজ্য ফিরিয়ে দাও নি, বহু মহারথের সঙ্গে মিলে যখন বালক অভিমন্যুকে হত্যা করেছিলে তখন তোমার ধর্ম কোথায় ছিল? এইসব সময়ে যদি তোমার ধর্ম না থাকে তবে এখন ধর্ম ধর্ম করে তালু শুকিয়ে লাভ কি? আজ তুমি যতই ধর্মাচরণ করো তথাপি নিষ্কৃতি পাবে না।" সুতরাং বিড়াল তপস্বী নয়, প্রকৃত ধার্মিককে ধর্ম অবশ্যই রক্ষা করেন।