বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

"বিশিষ্ট জনেদের মাথায় ডিম ভাঙুন", বিস্ফোরক দিলীপ ঘোষ

প্রকাশিত: ১০ জুলাই, ২০২৬
"বিশিষ্ট জনেদের মাথায় ডিম ভাঙুন", বিস্ফোরক দিলীপ ঘোষ
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে অপরাধ বৃদ্ধি এবং তার প্রেক্ষিতে বুদ্ধিজীবী ও বামপন্থীদের ভূমিকা নিয়ে ফের একবার নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। নিউটাউনের ইকো পার্কে প্রাতর্ভ্রমণের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তথাকথিত 'বিশিষ্ট জন' ও কমিউনিস্টদের একহাত নেন। স্পষ্ট ভাষায় সাধারণ মানুষকে আহ্বান জানিয়ে তিনি বলেন, অপরাধীদের মদতদাতাদের চিনে নিয়ে তাদের যোগ্য জবাব দেওয়ার সময় এসেছে।

সমাজে অপরাধের গ্রাফ বৃদ্ধি পাওয়া নিয়ে ক্ষোভ উগরে দিয়ে দিলীপ ঘোষ বলেন, “এই যে অপরাধ বেড়েছে সমাজে, সেই অপরাধীদের পিছনে বিশিষ্ট জন ও কমিউনিস্টরা দাঁড়িয়েছে। এঁরা নিজের নাম আর সস্তা প্রচার ছাড়া জীবনে কিছু চান না।” তাঁর অভিযোগ, এই বুদ্ধিজীবী মহল সমাজে দ্বিমুখী নীতি নিয়ে চলে। তিনি যোগ করেন, “অপরাধ হলেও এরা আন্দোলন করে, আবার অপরাধীর সাজা হলে, তার বিরুদ্ধেও এরা আন্দোলনে নামে।”
আক্রমণের ঝাঁঝ আরও বাড়িয়ে বিজেপি নেতা সাধারণ মানুষকে এক অভিনব ও বিতর্কিত প্রতিবাদের নিদান দেন। তিনি বলেন, “ডিম যেখানে-সেখানে নষ্ট করবেন না! এই বিশিষ্ট জনেদের মাথায় ডিম ভাঙুন, সমাজকে বুঝিয়ে দিন যে এঁরাই আসলে আসল সমাজ-বিরোধী!”
অপরাধ দমনে রাজ্য প্রশাসনের ভূমিকার সমালোচনা করার পাশাপাশি যারা অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে, তাদেরও কড়া বার্তা দেন দিলীপ ঘোষ। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, “এরা যদি অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিরুদ্ধে গিয়ে দাঁড়ায়, তবে অপরাধী এবং অপরাধীর সাহায্যকারী—উভয়কেই সমান দাওয়াই দেওয়া হবে।” দিলীপ ঘোষের এই মন্তব্যের পর রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক ও সমালোচনার ঝড় উঠেছে।