বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

তৃণমূলের শহিদ দিবস নিয়ে দিলীপ ঘোষের কটাক্ষ! কী বললেন জানুন 

প্রকাশিত: ২৮ জুন, ২০২৬
তৃণমূলের শহিদ দিবস নিয়ে দিলীপ ঘোষের কটাক্ষ! কী বললেন জানুন 
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা: তৃণমূল কংগ্রেসের ঐতিহ্যবাহী ‘২১ শে জুলাই’ শহিদ দিবস সমাবেশ নিয়ে এবার তীব্র কটাক্ষ ছুড়ে দিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের আবহে তৃণমূলের এই কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, "কোন তৃণমূল এই শহিদ দিবস পালন করবে? দলের পক্ষ থেকে কে চিঠি দিচ্ছে? আগে সেসব ঠিক হোক। তারপর বাকিটা পুলিশ প্রশাসন বুঝে নেবে।"

রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী পরিষ্কার জানিয়ে দেন যে, তৃণমূলের এই কর্মসূচি নিয়ে সরকার বা তাঁর দল বাড়তি কোনো মাথা ঘামাতে রাজি নয়। দিলীপ ঘোষের কথায়, "ওদের নিজেদের মধ্যেই এখন ঠিক নেই আসল দলটা কার। কে চিঠি পাঠাচ্ছে আর কে ডাক দিচ্ছে, সেটাই স্পষ্ট নয়। এই সব বিষয়ে আমরা নাক গলাতে চাই না। আইন-শৃঙ্খলার কোনো প্রশ্ন উঠলে তখন পুলিশ যা করার করবে।"

রাজনৈতিক মহলের মতে, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর তৃণমূলের অন্দরে যে সাংগঠনিক ডামাডোল তৈরি হয়েছে, দিলীপ ঘোষ মূলত সেই কোন্দলকেই নিশানা করেছেন। প্রতি বছর ২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলের আগামী রূপরেখা ঘোষণা করেন। তবে বর্তমান পরিস্থিতিতে এই সমাবেশের যৌক্তিকতা এবং প্রশাসনিক অনুমতি পাওয়া নিয়ে ইতিমধ্যেই নানা মহলে জল্পনা শুরু হয়েছে। মন্ত্রীর এই মন্তব্যের পর ২১ শে জুলাইয়ের কর্মসূচি ঘিরে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে রাজনৈতিক তরজা আরও তীব্র হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।