বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

দুর্গাপুর ব্যারাজে ভারী গাড়ি বন্ধে ক্ষোভ শিল্পমহলে

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৬
দুর্গাপুর ব্যারাজে ভারী গাড়ি বন্ধে ক্ষোভ শিল্পমহলে
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: সংস্কারের কাজের জন্য মঙ্গলবার থেকে দুর্গাপুর ব্যারাজের উপর দিয়ে সমস্ত ধরনের পণ্যবাহী ভারী যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হল। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই নিষেধাজ্ঞা আগামী সোমবার পর্যন্ত জারি থাকবে। তবে সাধারণ যাত্রীবাহী বাস, ছোট গাড়ি এবং মোটরবাইক নিয়ম মেনেই যাতায়াত করতে পারবে। কিন্তু এই সিদ্ধান্তের কথা আগাম না জানানোয় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন বাঁকুড়ার বড়জোড়া এবং দুর্গাপুরের শিল্পপতিরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার বড়জোড়া শিল্পাঞ্চলের অধিকাংশ পণ্যবাহী ট্রাক ও লরি এই দুর্গাপুর ব্যারাজ হয়েই কলকাতায় বা রাজ্যের অন্যান্য প্রান্তে যাতায়াত করে। মঙ্গলবার সকালে প্রতিদিনের মতোই কারখানার মালবাহী গাড়িগুলি ব্যারাজের দিকে রওনা দিয়েছিল। কিন্তু সেখানে পৌঁছতেই পুলিশ ও প্রশাসনের তরফে জানানো হয় রাস্তা মেরামতের কাজ চলছে, তাই গাড়ি নিয়ে আর এগোনো যাবে না। এরপরই গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হলে তীব্র যানজট ও বিভ্রান্তির সৃষ্টি হয়।

হঠাৎ করে টানা সাত দিন পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধের এই সিদ্ধান্তে চরম বিপাকে পড়েছে শিল্পমহল। পশ্চিমাঞ্চল চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সাধারণ সম্পাদক প্রবীর সরকার ক্ষোভ উগরে দিয়ে বলেন, সপ্তাহখানেক আগেও রাতের বেলা ব্যারাজ বন্ধ করে মেরামতের কাজ করা হয়েছিল। তখনও প্রশাসন আমাদের আগাম কিছু জানায়নি। আর এ দিন তো রীতিমতো আমরা অবাক। একটানা প্রায় সাত দিন দিনভর ভারী যান চলাচল বন্ধ রাখার মতো এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া হল, অথচ শিল্পমহলকে আগাম একটা নোটিশ পর্যন্ত দেওয়া হল না!

এই অচলাবস্থার জেরে কাঁচামাল আনা এবং উৎপাদিত পণ্য বাইরে পাঠানোর ক্ষেত্রে বড়সড় আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।