বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

ভুয়ো ডাক্তারের পকেটে 'স্বাস্থ্যসাথী'র টাকা, ফেরত নিতে আইনি তৎপরতা

প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৬
ভুয়ো ডাক্তারের পকেটে 'স্বাস্থ্যসাথী'র টাকা, ফেরত নিতে আইনি তৎপরতা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: ভুয়ো ডাক্তার কাণ্ডে এবার চাঞ্চল্যকর তথ্য এল রাজ্য স্বাস্থ্য দপ্তরের হাতে। ধৃত ভুয়ো চিকিৎসক শেখ সায়দুল হক বিভিন্ন সময়ে রাজ্য সরকারের জনকল্যাণমুখী ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্প মারফত মোটা অঙ্কের সরকারি টাকা আত্মসাৎ করেছেন। বৃহস্পতিবার স্বাস্থ্য দপ্তর সূত্রে এই খবর সামনে আসার পরই নবান্নের নির্দেশে সেই টাকা পুনরুদ্ধার করতে জোরদার আইনি তৎপরতা শুরু করেছে জেলা প্রশাসন।

তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, নিজেকে সার্জন হিসেবে পরিচয় দিয়ে বর্ধমানের কেশবগঞ্জ চটি এলাকার একটি নার্সিংহোমে রমরমিয়ে প্র্যাকটিস চালাতেন সায়দুল। সেখানে অ্যাপেনডিক্স, হিস্টেরেক্টমি (জরায়ু অস্ত্রোপচার) সহ একাধিক জটিল ও নানা ধরনের অস্ত্রোপচার করতেন তিনি। শুধু তাই নয়, নিজের প্রভাব খাটিয়ে ওই নার্সিংহোমটির ‘এ’ গ্রেডের সরকারি স্বীকৃতিও আদায় করেছিলেন সায়দুল। যেহেতু তিনি ওই নার্সিংহোমের অন্যতম অংশীদার ছিলেন, তাই ‘এ’ গ্রেডের হাসপাতালের রেট অনুযায়ী স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা নিয়ে সরকারের তহবিল থেকে বিপুল পরিমাণ টাকা নিজের অ্যাকাউন্টে তুলে নেন।
বৃহস্পতিবার এই প্রতারণার বিষয়টি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। ভুয়ো পরিচয় দিয়ে সরকারি কোষাগার থেকে হাতিয়ে নেওয়া সমস্ত টাকা আইনি প্রক্রিয়ায় ফেরত নেওয়া হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। এই ভুয়ো চিকিৎসকের জালে আর কোন কোন নার্সিংহোম জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।