বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

টিকিটের পর এবার মাঠের ঘাস বিক্রি ফিফার! এক টুকরোর দাম ৪৩ হাজার টাকা

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬
টিকিটের পর এবার মাঠের ঘাস বিক্রি ফিফার! এক টুকরোর দাম ৪৩ হাজার টাকা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: আকাশছোঁয়া মূল্যে টিকিট বিক্রি নিয়ে ফুটবলপ্রেমীদের তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকে। এবার বিতর্ক ও বিস্ময় উসকে দিয়ে ফুটবল ইতিহাসে কার্যত নজিরবিহীন এক কাণ্ড ঘটাতে চলেছে ফিফা। আগামী ২০২৬ বিশ্বকাপের ফাইনাল ম্যাচের মাঠের ঘাস এবার চড়া দামে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে তারা। ফাইনালের স্মৃতি হিসেবে মাঠের ঘাসের এক একটি টুকরোর দাম নির্ধারণ করা হয়েছে ৪৫০ মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪৩ হাজার টাকার সমান!

আগামী ১৯ জুলাই রাতে নিউ জার্সির ঐতিহ্যবাহী মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের মেগা ফাইনাল। খেলা শেষ হওয়ার পরেই সেই ঐতিহাসিক মাঠের ঘাস কেটে তা ফুটবলপ্রেমীদের কাছে বিক্রি করা হবে। ফিফার অফিসিয়াল অনলাইন স্টোরে ইতিমধ্য়েই এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, বিক্রির জন্য প্রতিটি ঘাসের টুকরোর মাপ হবে ১৭.৫ × ১৭.৫ × ১৭.৫। তবে এই পরিমাপটি ইঞ্চি, সেন্টিমিটার নাকি মিলিমিটারে— তা অবশ্য এখনও স্পষ্ট করেনি ফিফা।
ফিফার ওয়েবসাইটে বলা হয়েছে, “২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচের মাঠের একটি আসল অংশের মালিক হওয়ার সুবর্ণ সুযোগ পাচ্ছেন ফুটবলপ্রেমীরা। প্রত্যেকটি ঘাসের টুকরোকে প্রিমিয়াম অ্যাক্রিলিকের বাক্সে স্থায়ীভাবে সংরক্ষণ করা হবে এবং সঙ্গে একটি বিশেষ ইউএসবি (USB) স্মারক দেওয়া হবে।” বিশ্বের অন্যতম সেরা ক্রীড়া আসরের আবেগ ও স্মৃতিকে ধরে রাখতেই ফুটবলপ্রেমীদের জন্য এই বিশেষ আকর্ষণীয় সামগ্রী আনা হচ্ছে বলে দাবি সংস্থার।
যদিও ফিফার এই বাণিজ্যিক বুদ্ধির সমালোচনা করতে ছাড়ছেন না সাধারণ ফুটবলপ্রেমীরা। অনেকের মতে, টিকিটের চড়া দামের পর এবার মাঠের ঘাস বিক্রি করে স্রেফ ব্যবসা বাড়াতে চাইছে ফিফা। তবে সমালোচনা যাই হোক, ফুটবল পাগল ধনকুবের এবং স্মারক সংগ্রাহকদের মধ্যে এই ঘাস কেনার জন্য যে তুমুল হুড়োহুড়ি পড়ে যাবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।