বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

ছেলেকে খুন করে আত্মহত্যার নাটক, ধৃত দম্পতি

প্রকাশিত: ৫ জুলাই, ২০২৬
ছেলেকে খুন করে আত্মহত্যার নাটক, ধৃত দম্পতি
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: নিজের ২৩ বছরের সন্তানকে নৃশংসভাবে খুন করে তাকে ‘অ্যাসিড খেয়ে আত্মহত্যা’ বলে চালিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠল এক দম্পতির বিরুদ্ধে। গুজরাটের রাজকোট জেলার গোন্ডাল তালুকের গুন্দালা গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। নিহত যুবকের নাম রাম বামভাভা। তবে শেষ রক্ষা হলো না। ফরেনসিক ময়নাতদন্তের রিপোর্টে শ্বাসরোধ করে হত্যার প্রমাণ মিলতেই পরিবারের আত্মহত্যার দাবি সম্পূর্ণ নস্যাৎ হয়ে গিয়েছে। ঘটনার তদন্তে নেমে পুলিশ ওই নিষ্ঠুর বাবা-মাকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩০ জুন রাম বামভাভাকে তাঁর নিজের বাড়িতেই মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ছেলের মৃত্যুর পর কান্নায় ভেঙে পড়ার নাটক করে তাঁর বাবা ও মা দাবি করেন, রাম মানসিক অবসাদে ভুগছিল এবং সে অ্যাসিড খেয়ে আত্মহত্যা করেছে। প্রতিবেশীরাও প্রথমটায় দম্পতির এই দাবি বিশ্বাস করে নিয়েছিলেন। কিন্তু পুলিশ মৃতদেহ উদ্ধার করতে এলে তাদের মনে কিছু খটকা তৈরি হয়। মৃত্যুর সঠিক কারণ জানতে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
ফরেনসিক ল্যাবের ময়নাতদন্তের রিপোর্ট আসতেই চোখ কপালে ওঠে তদন্তকারীদের। রিপোর্টে স্পষ্ট উল্লেখ করা হয়, যুবকের শরীরে অ্যাসিডের কোনো বিষক্রিয়া ঘটেনি। বরং তাঁকে গলা টিপে, শ্বাসরোধ করে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এরপরই নিহতের বাবা-মাকে কড়া জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। বয়ানের একাধিক অসঙ্গতি ধরা পড়তেই শেষমেশ নিজেদের অপরাধ কবুল করেন তাঁরা। পারিবারিক কোনো বিবাদ বা অশান্তির জেরে তাঁরা এই চরম পথ বেছে নেন বলে প্রাথমিক অনুমান।
এই ঘটনার পর গোটা গুন্দালা গ্রামে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। যে বাবা-মা সন্তানকে আগলে রাখার কথা, তাঁরাই কীভাবে এমন ঠাণ্ডা মাথায় খুনের ছক কষলেন, তা ভেবেই শিউরে উঠছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ ধৃত দম্পতিকে নিজেদের হেফাজতে নিয়ে খুনের আসল উদ্দেশ্য ও ঘটনার নেপথ্যে অন্য কারও উস্কানি ছিল কি না, তা খতিয়ে দেখছে।