বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

বিদ্যালয় কর্মীর প্রয়াণে শোকের ছায়া গুসকরায় 

প্রকাশিত: ২৭ জুন, ২০২৬
বিদ্যালয় কর্মীর প্রয়াণে শোকের ছায়া গুসকরায় 
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: পূর্ব বর্ধমানের গুসকরা পিপি ইনস্টিটিউশনের অস্থায়ী কর্মী কাসেম শেখের (৭৬) মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে। শুক্রবার দুপুর নাগাদ তিনি অসুস্থ বোধ করেন। পরে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।পড়ুয়াদের কাছে তিনি কাসেম চাচা নামে পরিচিত ছিলেন।
বিদ্যালয়ের সূত্রে জানা গিয়েছে, ১৯৯৩ সাল থেকে বিদ্যালয়ে অস্থায়ী কর্মী হিসেবে তিনি কাজ করেছেন। বিদ্যালয়ের বাংলা বিভাগের প্রবীণ শিক্ষক সানোয়ার হাসান বলেন, দীর্ঘদিন বিদ্যালয়ে কাজ করেছেন। স্কুলের সমস্ত বিষয় ওনার নখ দর্পণ থাকত। কাছেই ইটাচাঁদায় বাড়ি হলেও নিজের কর্তব্যের অবহেলা তিনি করতেন না। স্কুল অন্তপ্রাণ এই মানুষটি পড়াশুনা খেলাধুলার পাশাপাশি পড়ুয়াদের সঙ্গে সুসম্পর্ক ছিল।

 কাশেমবাবুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের মধ্যে শোকের আবহ দেখা যায়। অনেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি পোস্ট করেন। পাশাপাশি বিভিন্ন স্মৃতিচারণা করেন। বহু প্রাক্তন ছাত্র একবাক্যে স্বীকার করলেন, তাঁর মতো ছাত্র দরদী মানুষ এখনকার দিনে পাওয়া যায় না।