বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

জ্ঞানের সঙ্গে অহঙ্কার

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৬
জ্ঞানের সঙ্গে অহঙ্কার
সন্দীপ সিনহাসন্দীপ সিনহা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

রাজ্য বশ করতে পারলেই তুমি রাজা। সিংহাসন তোমার। যুদ্ধ জয় করেছ, তুমি বীর যোদ্ধা, কিন্তু তুমি যদি তোমার দুর্দান্ত মনটিকে বশে আনতে পার, তাহলে তুমি যে ওই রাজা ওই মহাবীর যোদ্ধার চেয়েও শ্রেষ্ঠ। তুমি যে তখন বীরের বীর মহাবীর। এই সুন্দর কথাটি বলছেন তুলসীদাস তার একটি দোঁহাতে—রাজা করে রাজ্য বশ, যোদ্ধা করে রণজই। আপনা মনকো বশ করে সো, সবকো সেরা ওই।।"  বারাণসীর চতুষ্পাঠীতে শাস্ত্র শিক্ষা নেওয়ার সময় তুলসীদাস বললেন, শুষ্ক জ্ঞান, ভক্তিহীন অভ্যাসের পূজা, আমার ভালো লাগছে না। যদি গোটা কতক তুলসীর মালা গলায় ধারণ করলে জগদীশ্বরহরিকে লাভ করা যায়, তাহলে আমি গলায় তুলসীর একটা কুঁদা ধারণ করি অথবা তুলসীর একটা ঝাড় গলায় ঝুলিয়ে রাখি। যদি কেবল পাষাণের, একটা পাথরের অর্চনা করলেই মহেশ্বরকে লাভ করা যায়, তাহলে আমি পর্বতের অর্চনা করতেও প্রস্তুত আছি। ভগবানকে জানা সেটা এক বিষয়, যুক্তি তর্ক বেদবেদান্ত ইত্যাদি। আর ভগবানকে পাওয়া, ঈশ্বর লাভ সেটিই আসল। তুলসীদাস জানতেন জ্ঞানের সঙ্গে অহংকার বাড়ে। সাধারণ মানুষের সঙ্গে ভেদ সৃষ্টি হয়, সহজ সরল বিশ্বাস উবে যায়। নিজেকে মনে হয় আমি উঁচু তলার মানুষ। মানুষের যাত্রাপথ অনন্ত। জ্ঞানের কোন শেষ নেই। একটি একটি করে দুয়ার খুলে যায়, অজ্ঞান দূরে চলে যায়, জ্ঞান কাছে আসে, আরো কাছে। তাই তুলসীদাস নিজেকে বলছেন, তুলসী! তুমি জপ তপ প্রতিমা অর্চনা যা কিছু করছ সব পুতুল খেলা। ভগবান যেদিন তোমার পাশে এসে বসবেন, কাঁধে হাত রেখে কাছে টেনে নেবেন, তখন ওই সব পুতুলের আর প্রয়োজন থাকবে না। যে মেয়েটি পুতুল খেলতো, সে এখন চলে গেছে শ্বশুরালয়ে , তার প্রিয়তমের কাছে। তুমি কবে যাবে? পুতুলগুলো তুলে রাখো বাক্সে। তুমি এখনো জানো না শ্রীরামচন্দ্রের কৃপা লাভ করা অতি সহজ, গঙ্গা আর সাধুসঙ্গের মতোই সহজ। যোজন হতে যোজন দূরে থাকলেও ভগবান ভক্তকে আপনার করে নেন, চরণ আশ্রয় দেন। একবার ভেবে দেখো তো চাতক পাখি আর সাগরের সম্পর্ক। মেঘের প্রতি চাতকের ভালোবাসা। সাগরে কত জল, তৃষ্ণায় ছাতি ফেটে গেলেও, প্রাণ রক্ষার জন্য চাতক মেঘের জলের উপরেই  নির্ভর করবে। দিনের পর দিন মেঘশূন্য আকাশ। তৃষ্ণার্ত চাতক, শুষ্ককন্ঠ, প্রাণ বুঝি যায়। অন্য জল সে নেবেনা। ঈশ্বর প্রেমের পথ সে পথ অতি কঠিন, অতি দুর্গম , এ পথে সহজে পা রাখা যাবে না। তাই শুধু বাইরের আচরণ আর আভরণ নয়, অন্তরে ঈশ্বর প্রেম জাগরিত হওয়াই আসল কথা।