বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

৫০ কেজির বস্তায় মাত্র ৩০ কেজি চাল! মিড-ডে মিলের চালে বড়সড় কারচুপির অভিযোগ

প্রকাশিত: ৩০ জুন, ২০২৬
৫০ কেজির বস্তায় মাত্র ৩০ কেজি চাল! মিড-ডে মিলের চালে বড়সড় কারচুপির অভিযোগ
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, হাবড়া: মিড-ডে মিলের চালের বস্তায় ব্যাপক ওজনে কারচুপির অভিযোগ উঠল ডিলারের বিরুদ্ধে। ৫০ কেজির বস্তা খুলতেই বেরোল মাত্র ৩০ কেজি চাল! এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে হাবড়া বিধানসভার সোনাকেনিয়া গ্রামের নবপল্লী বিদ্যাবিত্থী হাইস্কুলে। রেশন ডিলারের এই কীর্তি ফাঁস হতেই ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকেরা।

স্কুল সূত্রে জানা গেছে, এদিন পড়ুয়াদের মিড-ডে মিলের খাবারের জন্য সরকারি চালের বস্তা স্কুলে এসে পৌঁছায়। গাড়ি থেকে বস্তাগুলি নামানোর সময় শিক্ষকদের মনে সন্দেহ জাগে। বস্তাগুলির আকার ও ওজন দেখে তাঁদের মনে হয়, পরিমাণে বেশ কম রয়েছে। এরপরই শিক্ষকেরা কোনো ঝুঁকি না নিয়ে স্থানীয় বাসিন্দাদের খবর দেন।গ্রামবাসীরা স্কুলে এসে একটি ওজন মাপার যন্ত্র নিয়ে আসেন। সবার সামনে চালের বস্তাগুলি একে একে ওজন করা শুরু হয়। তখনই ডিলারের বড়সড় জালিয়াতি হাতেনাতে ধরা পড়ে। 

দেখা যায়, সরকারি নিয়ম অনুযায়ী যে বস্তাগুলিতে ৫০ কেজি চাল থাকার কথা, সেগুলির কোনোটিতে রয়েছে মাত্র ৩০ কেজি চাল। আবার অন্য একটি ৫০ কেজির বস্তা থেকে মাত্র ৬ কেজি চালের সমপরিমাণ সামগ্রী মিলছে। ওজনের এই বিশাল ঘাটতি দেখে হতবাক হয়ে যান উপস্থিত সকলে।

এই ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাঁদের অভিযোগ, শিশুদের মুখের খাবার এভাবে চুরি করছেন সংশ্লিষ্ট রেশন ডিলার। কম চাল দিয়ে বাকিটা খোলা বাজারে চড়া দামে বিক্রি করে দেওয়া হচ্ছিল বলেও অভিযোগ তুলছেন অনেকে। অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে অবিলম্বে কড়া প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষুব্ধ অভিভাবকেরা। এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষ উচ্চপর্যায়ে অভিযোগ জানানোর প্রস্তুতি নিচ্ছে বলে খবর।