বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

মামারবাড়িতে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার নাবালিকা, ধৃত ২

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৬
মামারবাড়িতে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার নাবালিকা, ধৃত ২
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, হাবরা: ফের রাজ্যে নাবালিকা ধর্ষণের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল। মামারবাড়িতে বেড়াতে গিয়ে নৃশংস যৌন নির্যাতনের শিকার হল এক নাবালিকা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবরা পুরসভা এলাকায়। এই ঘটনায় প্রবল উত্তেজনা তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। নির্যাতিতা পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই দুই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে হাবরা থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিনকয়েক আগে ওই নাবালিকা হাবরা পুরসভা এলাকায় তার মামারবাড়িতে বেড়াতে এসেছিল। গত শনিবার সন্ধ্যায় পাড়ারই এক পরিচিত কিশোরীর সঙ্গে সে বাড়ি থেকে বাইরে বের হয়। অভিযোগ, এর পরেই ওই কিশোরী তাকে এক যুবকের বাড়িতে নিয়ে যায়। সেখানে ওই যুবক ছাড়াও তার আরও এক বন্ধু উপস্থিত ছিল এবং তাদের মদের আসর বসেছিল। পরিবারের দাবি, ঘরের ভেতরেই নাবালিকাকে কোল্ড ড্রিঙ্কস বা অন্য কোনও পানীয়ের সঙ্গে মাদক জাতীয় কিছু মিশিয়ে খাইয়ে দেওয়া হয়।
এর পর নাবালিকা অচৈতন্য ও প্রায় অসাড় হয়ে পড়লে, তাকে হাবরার একটি শিবমন্দির সংলগ্ন জঙ্গল এলাকায় নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। সেখানেই দুই যুবক মিলে তাকে পরপর যৌন নির্যাতন ও গণধর্ষণ করে। নির্যাতিতা গুরুতর অসুস্থ হয়ে পড়লে, প্রমাণ লোপাটের উদ্দেশ্যে তাকে ওই গভীর জঙ্গলের মধ্যেই ফেলে রেখে অভিযুক্তরা সেখান থেকে চম্পট দেয়।
পরবর্তীতে নাবালিকাকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয়। এই পাশবিক ঘটনার কথা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষজন। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে তড়িঘড়ি থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ তৎপরতার সঙ্গে তদন্তে নামে। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই মূল দুই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে।