বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

হালছাড়া নৌকা

প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৬
হালছাড়া নৌকা
সন্দীপ সিনহাসন্দীপ সিনহা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

স্বামী ভূতেশানন্দজী মহারাজ বলছেন, আমাদের চিন্তা করতে হবে সংযম কাকে বলে। কারো অনিষ্ট চিন্তা করব না। সত্যকে ধরে থাকবো। কাউকে প্রবঞ্চনা করবো না। ইন্দ্রিয়দের বশে রাখবো। বিলাসিতা বর্জন করে সাদাসিধে অনাড়ম্বর জীবনযাপন করব—এই হচ্ছে সংযম। এই নিয়মগুলি পালন না করে শুধু জপ করলে কী হবে? জীবনে সত্যের বালাই নেই, অন্যের অনিষ্ট চিন্তা করব, আর মুখে বলব—ইন্দ্রিয়গুলিকে ছুটি দিয়ে দিই, তাহলে কি ছুটি হবে? ভোগবিলাসের শেষ নেই—লক্ষপতি থেকে কি করে ক্রোড়পতি হওয়া যায়—যদি এই মনোভাব নিয়ে জপ করি, তাহলে কি মুক্তি হবে? জীবনকে শুচিশুদ্ধ করে তুলতে হবে। বিষয় সম্পদ থেকে মনকে প্রত্যাহার করতে হবে। এসব একদিনে হবে না, হওয়ার নয়, ক্রমাগত অভ্যাস ও সাধনা করলেই হবে। তবেই আধ্যাত্মিক জীবনে উন্নতি সম্ভব। শ্রীরামকৃষ্ণ বলেছেন, ঈশ্বরলাভই মানব জীবনের উদ্দেশ্য। ভগবানের সাক্ষাৎকার, হৃদয়ে তাঁর অনুভব, তাঁকে আপনবোধ করা - এই আমাদের জীবনের মূল লক্ষ্য। সেই লক্ষ্যে পৌঁছাতে হলে ইষ্টমন্ত্র জপ এবং সেই সঙ্গে বিধান অনুযায়ী সৎ চিন্তা, সৎসঙ্গ, সৎ প্রসঙ্গে মনকে নিবিষ্ট রাখতে হবে। মানুষ যে-ধর্মাবলম্বীই হোক, সে যদি নিজের মধ্যে বিশ্বজনীন প্রেম, ভালোবাসা, সমব্যথিত্ব, নিঃস্বার্থতা ইত্যাদি মহৎ গুণাবলীর বিকাশ সাধন করতে পারে, তাহলে সে কি সকলের কাছে সমভাবে সমাদৃত হবেনা? মহৎ লোকের সংখ্যা যত বাড়বে সমাজ আপনিই তত উন্নত ও শান্তিপূর্ণ হয়ে উঠবে। "যদৃচ্ছালাভাসন্তুষ্টঃ"-এর মানে জীবনে আবাহনও নেই বিসর্জনও নেই। যা আমাদের আছে তাতেই সন্তুষ্ট থাকা। ন্যূনতম প্রয়োজন এর বেশি চেয়ো না। যেটুকু না হলে নয়, সেটুকুই যথেষ্ট। এটিই সুখী হওয়ার উপায়। চরম দুর্দশার জন্য নিজেকে প্রস্তুত রাখতে পারলে দেখবে সব সময়ই তুমি সুখী। আদর্শকে পুরোপুরি ভাবে অনুসরণ করা কঠিন। কিন্তু আদর্শকে লক্ষ্য করে আমরা সকলেই চলতে পারি। আদর্শহীন হলে আমাদের জীবন হবে হালছাড়া নৌকার মতো। কেবল ধ্যান-জপের সময়টুকু মাত্র নয়, সমগ্র জীবনের আচরণে ভগবানকে প্রতিষ্ঠিত করতে হবে, তবেই ধার্মিক বলে গণ্য হওয়া যাবে। শুধু নিজের মধ্যে নয়, সর্বভূতের মধ্যেই সেই পরমসত্তার অস্তিত্বকে উপলব্ধি করতে হবে।