বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

হায়দারপুরে বেহাল রাস্তা সংস্কার শুরু 

প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৬
হায়দারপুরে বেহাল রাস্তা সংস্কার শুরু 
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: হাঁসন বিধান সভার নলহাটি ২নং ব্লকের বারা হায়দারপুর রাস্তাটি খানাখন্দভরা চলাচলের অযোগ্য। রাস্তার বেহাল দশার কারণে চরম সমস্যায় স্কুলের ছেলে মেয়েদের যাতায়াতে প্রচন্ড অসুবিধা। এই নিয়ে এদিন গ্রামের পড়ুয়া ও গ্রামবাসিরা বিধায়ক কাজল সেখকে কাছে পেয়ে দাবি করেন তাদের যাতায়াতের বেহাল রাস্তা ঠিক করে দেওয়ার জন্য। এই দাবী শোনার পর  বিধায়ক তৎক্ষণাৎ আপাতত ডাস্ট দিয়ে রাস্তাটি চলাচলের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং দেখা যায় সোমবার থেকে রাস্তায় ডাস্ট বিছানোর কাজ শুরু হয়েছে।বিধায়ক কাজল সেখ জানান, এখনো এমএলএ ফ্যান্ডের টাকা বরাদ্দ হয় নি।তাই তিনি নিজে উদ্যোগ নিয়ে  ডাস্টের ব্যবস্থা করে দিচ্ছেন। পরে টাকা বরাদ্দ হলে পাকা রাস্তা করে দেওয়া হবে। নলহাটি ২নং ব্লকের ফাইভ ম্যান কমিটির সদস্য কুদরতেও এই কাজের ভূয়সী প্রশংসা করেন বলে জানা যায়। এদিকে ডাস্ট বিছানোর কাজ শুরু হওয়ায় স্কুল পড়ুয়া থেকে গ্রামবাসিরা সকলেই খুব খুশি।