বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

বাড়িতে মৃত্যু হলে ডেথ সার্টিফিকেট দিতে পারবেন হোমিওপ্যাথি চিকিৎসকেরাও

প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৬
বাড়িতে মৃত্যু হলে ডেথ সার্টিফিকেট দিতে পারবেন হোমিওপ্যাথি চিকিৎসকেরাও
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাড়িতে বা হাসপাতালের বাইরে কারও মৃত্যু হলে মৃত্যুর কারণের শংসাপত্র (ডেথ সার্টিফিকেট) কে দিতে পারবেন, তা নিয়ে আমজনতার দীর্ঘদিনের বিভ্রান্তি ও আইনি জটিলতার অবসান ঘটল। এবার থেকে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করলে হোমিওপ্যাথি এবং ভারতীয় চিকিৎসা পদ্ধতির যোগ্য চিকিৎসকেরাও মৃত্যুর কারণের শংসাপত্র দিতে পারবেন। সাধারণ মানুষের সুবিধার্থে এই বিষয়ে একটি স্পষ্ট ও নতুন নির্দেশিকা জারি করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর।

গত ৭ অক্টোবর রাজ্যের Chief Registrar of Births and Deaths তথা স্বাস্থ্য পরিষেবা অধিকর্তার স্বাক্ষর সম্বলিত এই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। নির্দেশিকাটি ইতিমধ্যেই রাজ্যের সমস্ত জেলার জেলা রেজিস্ট্রার এবং সব পুরনিগমের মিউনিসিপ্যাল কমিশনারদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে, যাতে সর্বত্র একই নিয়ম কার্যকর করা যায়।

স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, এতদিন পর্যন্ত হাসপাতালের বাইরে বা বাড়িতে কেউ মারা গেলে ডেথ সার্টিফিকেট দেওয়া নিয়ে পরিবারগুলিকে ব্যাপক হেনস্থার মুখে পড়তে হতো। কোন স্তরের চিকিৎসকের শংসাপত্র গ্রহণযোগ্য, তা নিয়ে প্রশাসনের অন্দরেও ধোঁয়াশা ছিল। নতুন এই বিজ্ঞপ্তির মাধ্যমে সেই বিভ্রান্তি পুরোপুরি দূর করা হলো। নিয়মানুযায়ী, যোগ্য হোমিওপ্যাথি ও আয়ুর্বেদ চিকিৎসকেরা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে মৃত ব্যক্তির পরীক্ষা করে তাঁর মৃত্যুর কারণ শংসাপত্র আকারে লিখে দিতে পারবেন। সরকারের এই সিদ্ধান্তের ফলে প্রত্যন্ত এলাকা ও শহরতলির সাধারণ মানুষের বড়সড় সুরাহা হবে এবং ডেথ সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা অনেকটাই কমবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।