বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

বিমান বন্দরের ধাঁচে সাজবে হাওড়া স্টেশন, পরিদর্শনে মন্ত্রী 

প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৬
বিমান বন্দরের ধাঁচে সাজবে হাওড়া স্টেশন, পরিদর্শনে মন্ত্রী 
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাওড়া স্টেশন সংলগ্ন এলাকাকে আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে তৎপর হলো রাজ্য সরকার। বিমানবন্দরের আদলে আধুনিক বাস এবং ট্যাক্সি টার্মিনাল তৈরির যে পরিকল্পনা নেওয়া হয়েছিল, তা বাস্তবায়িত করতে এবার কোমর বেঁধে ময়দানে নামলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রাই। সেই লক্ষ্যেই সম্প্রতি হাওড়া স্টেশন চত্বর ও তার আশপাশের এলাকা ঘুরে দেখলেন মন্ত্রী।

এই পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন হাওড়া পুরসভার কমিশনার তেজস্বী রানা এবং পুরসভার একঝাঁক পদস্থ আধিকারিক। স্টেশন চত্বরের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি আধিকারিকদের একাধিক জরুরি নির্দেশ দেন মন্ত্রী। ইতিমধ্যেই এই মেগা প্রকল্পের রূপরেখা নিয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে রাজ্য সরকারের উচ্চপর্যায়ের কথাবার্তাও শুরু হয়েছে।
পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী উমেশ রাই বলেন, ‘‘সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে এলাকার তাৎক্ষণিক সমস্যার সমাধানের পাশাপাশি দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা নিয়েও আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে।’’ তিনি আরও যোগ করেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ‘বিকশিত ভারত ২০৪৭’-এর লক্ষ্যের সঙ্গে সঙ্গতি রেখে উন্নত, পরিচ্ছন্ন ও আধুনিক পশ্চিমবঙ্গ গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তারই অংশ হিসেবে আমরা হাওড়া স্টেশন ও স্টেশন চত্বরকে সম্পূর্ণ আধুনিক মানের করতে চাই।’’
প্রশাসন সূত্রে খবর, প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী হাওড়া স্টেশন দিয়ে যাতায়াত করেন। তাঁদের সুবিধার্থেই এই চত্বরের যানজট ও হকার সমস্যা মিটিয়ে একে একটি ঝাঁ-চকচকে রূপ দেওয়াই মূল লক্ষ্য। এই আন্তর্জাতিক মানের টার্মিনাল তৈরি হলে হাওড়ার ভোল বদলে যাবে বলে আশা করা হচ্ছে।