বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

হৃদয়ের ভাষা সকলে বোঝে

প্রকাশিত: ৬ জুলাই, ২০২৬
হৃদয়ের ভাষা সকলে বোঝে
সন্দীপ সিনহাসন্দীপ সিনহা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

আমাদের বিদ্যাবুদ্ধি যত বাড়ে ততো ওপরে ওপরে চাকচিক্য বাড়ে। কিন্তু সমস্ত শক্তির ভিত্তি হচ্ছে হৃদয়। স্বামীজী বলছেন, শতঞ্চৈকা চ হৃদয়স্য নাড্যঃ অর্থাৎ হৃদয়ে একশত এবং একটি নাড়ি আছে। হৃদয়ের নিকট সিমপ্যাথেটিক গাংলিয়ন নামক যে প্রধান কেন্দ্র সেথায় আত্মার কেল্লা। হৃদয় যত দেখাতে পারবে, ততই জয়। মস্তিষ্কের ভাষা কেউ কেউ বোঝে, কিন্তু হৃদয়ের ভাষা আব্রাহ্মস্তম্ব পর্যন্ত সকলে বোঝে। পুঁথিপাতড়া বিদ্যেসিদ্যে, যোগ ধ্যান জ্ঞান —প্রেমের কাছে সব ধুলো সমান। প্রেমেই অণিমাদি সিদ্ধি, প্রেমেই ভক্তি,প্রেমেই জ্ঞান,প্রেমেই মুক্তি। এই তো পুজো, নরনারী- শরীরধারী প্রভুর পুজো, আর যা কিছু ' নেদং যদিদমুপাসতে'। আর এ কথা বুঝেছি যে, পরোপকারই ধর্ম, বাকি যাগযজ্ঞ সব পাগলামো—নিজের মুক্তির ইচ্ছাও অন্যায়। যে পরের জন্য সব দিয়েছে, সেই মুক্ত হয়, আর যারা  "আমার মুক্তি  আমার মুক্তি"  করে দিনরাত মাথা ভাবায়, তারা  'ইতো নষ্টস্ততো ভ্রষ্টঃ' হয়ে বেড়ায়। স্বামীজি বলছেন, পবিত্র হও ও সর্বোপরি অকপট হও ; মুহূর্তের জন্যও ভগবানে বিশ্বাস হারিও না —তাহলেই আলো দেখতে পাবে। যা কিছু সত্য, তাই চিরস্থায়ী ; কিন্তু যা সত্য নয় তাকে কেউ বাঁচাতে পারবে না। অন্যজনে যাই ভাবুক, আর যাই করুক, তুমি কখনো তোমার পবিত্রতা, নীতি ও ভগবৎ প্রেমের উঁচু আদর্শ খর্ব করোনা। স্বর্গে ও মর্তে পবিত্রতায় সবচেয়ে মহৎ ও দিব্য শক্তি। "সত্যমেব জয়তে নানৃতম্ , সত্যেন পন্থা বিততো দেবযানঃ।"সত্যেরই জয় হয়, মিথ্যার নয়। সত্যের মধ্য দিয়েই দেবযান মার্গ চলেছে। কে তোমার সহগামী হলো বা না হলো, তা নিয়ে মোটেই মাথা ঘামিও না; শুধু প্রভুর হাত ধরে থাকতে যেন কখনোই ভুল না হয়, তাহলেই যথেষ্ট।