'পরমাণু ব্ল্যাকমেল' বরদাস্ত নয়, রাষ্ট্রসংঘে পাকিস্তানকে তুলোধোনা ভারতের
নিজস্ব প্রতিনিধি: পারমাণবিক অস্ত্রকে কোনওভাবেই যেন রাষ্ট্র পরিচালনার গতানুগতিক বা রুটিন হাতিয়ারে পরিণত না করে পাকিস্তান। ইসলামাবাদকে স্পষ্ট ভাষায় এই কড়া বার্তা দিল নতুন দিল্লি। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের প্রথম কমিটিতে (নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক মঞ্চ) পাকিস্তানের পরমাণু হুমকির কড়া জবাব দিয়ে ভারত জানিয়ে দিল, কোনও অবস্থাতেই এই ধরণের ‘নিউক্লিয়ার ব্ল্যাকমেলে’র কাছে মাথা নত করবে না তারা। জেনিভার নিরস্ত্রীকরণ সম্মেলনে পাকিস্তানের তরফে ফের কাশ্মীরের প্রসঙ্গ উত্থাপন করার পর, রাষ্ট্রসংঘে ‘জবাব দেওয়ার অধিকার’ (Right of Reply) প্রয়োগ করে সীমান্তপারের প্রতিবেশীকে একেবারে তুলোধোনা করেছে ভারত।
জেনিভার নিরস্ত্রীকরণ সম্মেলনে ভারতের স্থায়ী মিশনের প্রবীণ উপদেষ্টা তথা পদস্থ কূটনীতিবিদ আনমোল শের সিং বেদী পাকিস্তানের যাবতীয় দাবি নস্যাৎ করে সাফ জানিয়ে দিয়েছেন, জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য এবং অবিভাজ্য অংশ। তিনি পাল্টা সুর চড়িয়ে বলেন, এই মুহূর্তে ভারতের একমাত্র দাবি হলো, অবৈধভাবে দখল করে রাখা ভারতীয় ভূখণ্ড অবিলম্বে খালি করে তা ভারতকে ফিরিয়ে দিতে হবে।
ভারতের প্রতিরক্ষামূলক অবস্থান ও সামরিক শক্তির যৌক্তিকতা তুলে ধরে আনমোল বেদী জানান, ভারতের সমস্ত সামরিক সক্ষমতা মূলত আত্মরক্ষার স্বার্থে এবং দেশের নিরাপত্তা পরিবেশের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। নতুন দিল্লি কোনও নির্দিষ্ট রাষ্ট্রকে নিশানা বানিয়ে রণকৌশল ঠিক করে না। ভারত বরাবরই শান্তির পক্ষে এবং সবার সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে বিশ্বাসী। তবে একইসঙ্গে তিনি সতর্কবার্তা দিয়ে জানান, পরমাণু অস্ত্রের জুজু দেখিয়ে পার পেয়ে যাওয়ার চেষ্টা যেন পাকিস্তান না করে। সীমান্তপারের সন্ত্রাসবাদকে আড়াল করতে এই ধরণের হঠকারী পরমাণু ব্ল্যাকমেলিংয়ের জেরে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে। রাষ্ট্রসংঘের এই

