বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

নোটের দুনিয়ায় এবার প্লাস্টিক যুগ, সিলমোহর সংসদের

প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৬
নোটের দুনিয়ায় এবার প্লাস্টিক যুগ, সিলমোহর সংসদের
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: ছেঁড়া-ফাটা ও মলিন কাগজের নোটের দিন এবার শেষ হতে চলেছে। দেশে এবার পরীক্ষামূলকভাবে চালু হতে চলেছে ১০ এবং ২০ টাকার প্লাস্টিক বা পলিমার নোট। মঙ্গলবার খোদ সংসদেই এই ১০০ কোটি পলিমার ব্যাঙ্কনোট চালুর বিষয়ে সবুজ সংকেত দিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই) ১০ এবং ২০ টাকার মূল্যের ১০০ কোটি করে পলিমার নোট বাজারে ছাড়ার একটি প্রস্তাব পাঠিয়েছিল। সরকারের তরফে সেই প্রস্তাবে চূড়ান্ত সম্মতি দেওয়া হয়েছে। আপাতত পরীক্ষামূলক স্তরেই এই নতুন প্লাস্টিকের নোটগুলি দেশের বাজারে ছাড়া হবে। এই পরীক্ষা সফল হলে, আগামী দিনে নিয়মিতভাবে কাগজের নোটের বদলে এগুলি ব্যবহার করা হবে।

ভারতে পলিমার বা প্লাস্টিকের নোট চালুর প্রস্তাব নিয়ে সম্প্রতি দফায় দফায় বিস্তারিত আলোচনা করে রিজার্ভ ব্যাঙ্কের বোর্ড। সব দিক খতিয়ে দেখার পরই কেন্দ্রীয় সরকারের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানো হয়। মঙ্গলবার সংসদে সেই প্রস্তাবে সরাসরি অনুমোদন দেয় মোদী সরকার। এই প্রসঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেন, “সরকারের তরফে রিজার্ভ ব্যাঙ্কের এই আধুনিক প্রস্তাব অনুমোদন করা হয়েছে। তবে এখনই কাগজের নোট পুরোপুরি উঠে যাচ্ছে না। বর্তমান কাগজের নোটের পাশাপাশি সমান্তরালভাবে চালু থাকবে এই পলিমার নোট।” তবে এর পাশাপাশি অর্থমন্ত্রী এটাও স্পষ্ট করে দিয়েছেন যে, রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে পুরো প্রক্রিয়াটি বর্তমানে একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। ফলে এখনই এই বিশেষ ধরনের নোট তৈরির জন্য ঠিক কত খরচ হবে, সেই বিষয়টি নির্দিষ্ট করে নির্ধারণ করা কঠিন।
বিশেষজ্ঞদের মতে, প্লাস্টিক বা পলিমার নোট সাধারণ কাগজের নোটের তুলনায় অনেক বেশি টেকসই হয়। এগুলি সহজে ছেঁড়ে না এবং নোংরা বা মলিন হওয়ার সম্ভাবনাও কম থাকে। ফলে সাধারণ মানুষের যেমন সুবিধা হবে, তেমনই নোট ছাপানোর দীর্ঘমেয়াদি খরচও কমবে সরকারের।