বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

চার মাস পর ঈশ্বরগুপ্ত সেতুতে ফের চালু টোল

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬
চার মাস পর ঈশ্বরগুপ্ত সেতুতে ফের চালু টোল
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিবেদন, হুগলি: প্রায় চার মাসের দীর্ঘ জটিলতা কাটিয়ে সোমবার থেকে বাঁশবেড়িয়ার ঈশ্বরগুপ্ত সেতু পারাপারে ফের গাড়ি থেকে ‘টোল’ নেওয়া চালু হলো। রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পরেই বিভিন্ন সেতু ও সড়কে অনুমোদনহীন টোল নেওয়া বন্ধের কড়া নির্দেশ জারি করেছিল নতুন সরকার। তবে ঈশ্বরগুপ্ত সেতুর ক্ষেত্রে সরকারি অনুমোদন নিয়েই টোল আদায় করছিল বরাতপ্রাপ্ত ঠিকাদার সংস্থা। কিন্তু স্থানীয় বিধায়ক স্বরাজ ঘোষের আপত্তিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে গত চার মাস ধরে এই টোল আদায় বন্ধ ছিল। অবশেষে জেলা প্রশাসনের সবুজ সংকেত পেয়ে ফের কর আদায় শুরু করলো ওই সংস্থা।

বিধায়ক স্বরাজ ঘোষ স্পষ্ট জানিয়েছেন, “সরকারি অনুমোদন পেলেও আগে টোলবাবদ গাড়ি পিছু যে টাকা নেওয়া হতো, ঠিক সেই টাকাই নিতে হবে সংশ্লিষ্ট সংস্থাকে। নতুন করে টোলে কোনও অতিরিক্ত টাকা নেওয়া যাবে না।” অন্যদিকে, বরাতপ্রাপ্ত ঠিকাদার সংস্থার ম্যানেজার গৌতম কুণ্ডু বলেন, “আগে গাড়ি পিছু যে টাকা নেওয়া হতো, সেই টাকাই নেওয়া হচ্ছে। যাঁরা নগদে দিতে পারবেন না, তাঁদের সুবিধার্থে এবার কিউআর (QR) কোড ব্যবহার করা হচ্ছে। ফলে টাকা দেওয়া নিয়ে কোনও সমস্যা হবে না।”
জেলা পূর্ত দফতরের (সড়ক ডিভিশন ২) এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার সুজয় সরকার জানান, ওই সংস্থার আগেও সরকারি অনুমোদন ছিল। কিন্তু গাড়ি পিছু অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ ওঠায় জটিলতা তৈরি হয় এবং চার মাস টোল বন্ধ থাকে। বর্তমানে সেই সমস্যা সম্পূর্ণ মিটে গিয়েছে। টোল চালু হওয়ায় সেতু দিয়ে যাতায়াতকারী নিত্যযাত্রীদের একাংশের পকেটে চাপ বাড়লেও, কিউআর কোডের ডিজিটাল ব্যবস্থায় খুশি অনেকেই।