বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

ডিজে-মোবাইলের দাপট সরিয়ে পুজোয় ফিরছে যাত্রা, রঘুনাথপুরে শতাধিক গ্রামে আসর

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৬
ডিজে-মোবাইলের দাপট সরিয়ে পুজোয় ফিরছে যাত্রা, রঘুনাথপুরে শতাধিক গ্রামে আসর
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর: একটা সময় ছিল, যখন গ্রাম বাংলার বিনোদনের একমাত্র মাধ্যমই ছিল যাত্রা। তবে সময় বদলের সঙ্গে সঙ্গে টিভি, মোবাইল আর ডিজে-র দাপটে সেই ঐতিহ্যবাহী যাত্রাশিল্প এক প্রকার হারিয়ে যেতে বসেছিল। কিন্তু সমস্ত আশঙ্কা উড়িয়ে দিয়ে, এবারের দুর্গাপুজোয় যেন ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়াচ্ছে সেই হারিয়ে যাওয়া লোকশিল্প। পুরুলিয়ার রঘুনাথপুর মহকুমার প্রত্যন্ত গ্রামগুলিতে ফের চেনা ছন্দে ফিরে এসেছে যাত্রার জৌলুস।

খোঁজ নিয়ে জানা গিয়েছে, এবার পুজোয় শুধু রঘুনাথপুর মহকুমা এলাকাতেই শতাধিক গ্রামে যাত্রার আসর বসছে। সাঁতুড়ি, নিতুড়িয়া, রঘুনাথপুর ১ ও ২ এবং কাশীপুর ব্লকের প্রায় প্রতিটি বড় গ্রামেই এখন উৎসবের মরশুমে সাজো সাজো রব। ইতিমধ্যে একাধিক অপেরা ও অপেশাদার নাট্যদল তাদের শেষ মুহূর্তের মহড়াও সেরে নিয়েছে। আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, বর্তমানে সামাজিক পালার চাহিদাই বেশি। বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক, সামাজিক অবক্ষয় ও ভেঙে পড়া সমাজ ব্যবস্থা কেন্দ্রীক যাত্রাপালাগুলির গুরুত্ব বেশি করে তুলে ধরা হচ্ছে। আয়োজকদের সূত্রে জানা গিয়েছে, অষ্টমীর রাত থেকে শুরু করে টানা লক্ষ্মীপুজো পর্যন্ত গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী যাত্রার আসরগুলি জমজমাট থাকবে। ডিজিটালের যুগে লোকশিল্পের এই পুনরুত্থানকে অত্যন্ত ইতিবাচক চোখেই দেখছেন সংস্কৃতিপ্রেমীরা।

আরও হট টপিক