বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

৫ লক্ষ টাকা সরকারি অনুদান পাচ্ছে কান্দির প্রাচীন রাজবাড়ির রথযাত্রা

প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬
৫ লক্ষ টাকা সরকারি অনুদান পাচ্ছে কান্দির প্রাচীন রাজবাড়ির রথযাত্রা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কান্দি: মুর্শিদাবাদের কান্দির ঐতিহ্যবাহী রাজবাড়ির রথযাত্রা উৎসবে এবার যুক্ত হতে চলেছে এক নতুন গৌরব। প্রাচীন এই রথযাত্রা কমিটিকে ৫ লক্ষ টাকা আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই খবরে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া কান্দি রাজবাড়ির রাধাবল্লভ জিউ মন্দির রথযাত্রা কমিটির অন্দরে।

কান্দি মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, রাজ্যের ঐতিহ্যবাহী ও প্রাচীন সংস্কৃতিকে ধরে রাখতে তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে এ বছর ২৫টি ঐতিহ্যবাহী রথ কমিটিকে বিশেষ অনুদান দেওয়া হচ্ছে। সেই তালিকাতেই ঠাঁই পেয়েছে ঐতিহাসিক কান্দি রাজবাড়ির নাম। ইতিমধ্যেই আয়োজক কমিটিকে সরকারের এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে। 
এই অনুদান প্রদানের প্রক্রিয়া ও উৎসবের প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী সোমবার জেলাশাসকের দপ্তরে কমিটির সদস্যদের নিয়ে একটি বিশেষ প্রশাসনিক বৈঠকের ডাক দেওয়া হয়েছে। দীর্ঘদিনের প্রাচীন এই উৎসবের প্রসারে সরকারি সাহায্য মেলায় অত্যন্ত আনন্দিত স্থানীয় বাসিন্দারাও।