বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

কাষ্ঠগড়া গ্রাম পঞ্চায়েতে বিজেপির পালাবদল, প্রধান নির্বাচনে জয় বিজেপির

প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৬
কাষ্ঠগড়া গ্রাম পঞ্চায়েতে বিজেপির পালাবদল, প্রধান নির্বাচনে জয় বিজেপির
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ বীরভূমের কাষ্ঠগড়া গ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচন ঘিরে রাজনৈতিক চাঞ্চল্য ছড়াল। পঞ্চায়েত নির্বাচনে ১৩টি আসনের মধ্যে তৃণমূল ৩, সিপিএম ৩ এবং বিজেপি ৭টি আসনে জয়ী হয়। পরবর্তীতে বিজেপির ৩ জন সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬-এ। ফলে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বহাল থাকে।

এরপর রাজ্য বিধানসভা নির্বাচনের পর বিজেপি ক্ষমতায় আসার পর কাষ্ঠগড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান পিংকি মণ্ডল শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে প্রধান পদ থেকে ইস্তফা দেন। এরপর বিজেপির উপপ্রধান স্বপন কুমার মণ্ডল প্রধানের দায়িত্ব সামলাচ্ছিলেন।

সোমবার, ২৪ আগস্ট কাষ্ঠগড়া গ্রাম পঞ্চায়েতে নতুন প্রধান নির্বাচনের জন্য ভোটাভুটি শুরু হয়। সাতজন সদস্যকে নিয়ে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়। এদিন বিজেপির সদস্যরাই উপস্থিত ছিলেন বলে জানা যায়। ভোটাভুটি শেষে সর্বসম্মতভাবে বিজেপির প্রধান নির্বাচিত হওয়ার পর উচ্ছ্বাসে মেতে ওঠেন বিজেপির নেতা-কর্মীরা।