বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

ছাত্রছাত্রীদের স্কুলমুখী করতে খোরুন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে মহকুমা শাসক

প্রকাশিত: ১ আগস্ট, ২০২৬
ছাত্রছাত্রীদের স্কুলমুখী করতে খোরুন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে মহকুমা শাসক
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: ছাত্রছাত্রীদের স্কুলছুট রোধ করে বিদ্যালয়মুখী করতে বিশেষ উদ্যোগ নিয়েছে রামপুরহাট মহকুমা প্রশাসন। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে শনিবার রামপুরহাট ১ নম্বর ব্লকের খোরুন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন রামপুরহাটের মহকুমা শাসক।

   পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের সার্বিক পরিকাঠামো, পঠন-পাঠনের পরিবেশ এবং পানীয় জলের সমস্যাসহ একাধিক বিষয় সরেজমিনে খতিয়ে দেখেন। বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সেগুলির দ্রুত সমাধানের আশ্বাস দেন।
   মহকুমা প্রশাসনের এই উদ্যোগের মূল লক্ষ্য হল স্কুলছুটের হার কমিয়ে আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রীকে নিয়মিত বিদ্যালয়মুখী করা এবং তাদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা।