বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

খুনের মামলায় যাবজ্জীবন 

প্রকাশিত: ২৬ জুন, ২০২৬
খুনের মামলায় যাবজ্জীবন 
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ২০১৯ সালের একটি পুরনো খুনের মামলায় আনন্দ ওরাওঁ নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল শিলিগুড়ির একটি ফাস্ট ট্র্যাক কোর্ট। 

আদালত সূত্রে জানা গিয়েছে, দোষী প্রমাণিত হওয়ার পরেই এই সাজা ঘোষণা করা হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, ২০১৯ সালের ২০শে সেপ্টেম্বর রাতে বিশ্বকর্মা পুজোর প্রতিমা নিরঞ্জনের অনুষ্ঠান শেষে এই ঘটনাটি ঘটেছিল। অনুষ্ঠান থেকে ফিরে মংলু ওরাওঁ নামে এক ব্যক্তি তাঁর এক আত্মীয়ের বাড়িতে ঘুমাতে গিয়েছিলেন।
অভিযোগ ওঠে, সেই রাতে মদ্যপ অবস্থায় আনন্দ ওরাওঁ আচমকাই মংলু ওরাওঁয়ের ওপর চড়াও হয়। সে একটি গাছের ডাল এবং লোহার রড দিয়ে মংলুর ওপর নৃশংস হামলা চালায়।গুরুতর জখম অবস্থায় মংলু ওরাওঁ ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার পর প্রধাননগর থানার পুলিশ তদন্তে নেমে হামলায় ব্যবহৃত গাছের ডাল এবং লোহার রডটি উদ্ধার করে। এর পরেই অভিযুক্ত আনন্দ ওরাওঁকে গ্রেফতার করা হয়। দীর্ঘ শুনানির পর অবশেষে আজ আদালত তাকে এই কঠোর শাস্তি শোনাল।