হট টপিক
কলকাতায় আসছে ব্রাজিল, খেলা হবে
প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ দেড় দশক পর ফের ফুটবলের মক্কায় আন্তর্জাতিক ধামাকা! যুবভারতীতে লিয়োনেল মেসির পর, এবার কলকাতার ফুটবলপ্রেমীদের জন্য আসতে চলেছে আরও বড় সুখবর। দীর্ঘ ১৫ বছর পর ফের কলকাতায় আন্তর্জাতিক ফিফা ফ্রেন্ডলি (FIFA Friendly) ম্যাচ খেলতে আসতে পারে দক্ষিণ আমেরিকার কোনো দেশ। আর এবার লুন আলবিসেলেস্তেদের চিরপ্রতিদ্বন্দ্বী, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল (Brazil) খেলতে আসতে পারে তিলোত্তমায়।
সব ঠিকঠাক থাকলে, চলতি বছরের অক্টোবরের আন্তর্জাতিক উইন্ডোতে (October Window) যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত হতে পারে এই মেগা ম্যাচ। ২০১১ সালের ২ সেপ্টেম্বর যুবভারতীতে ভেনেজুয়েলার বিরুদ্ধে খেলেছিল আর্জেন্তিনা। মেসির সেই জাদুকরী ম্যাচের স্মৃতি আজও বাঙালির মনে টাটকা। এবার সেলেসাওদের এনে কলকাতার ফুটবল আবেগকে নতুন করে জাগিয়ে তোলার চেষ্টা চলছে। ব্রাজিলের মতো হেভিওয়েট দলের বিপক্ষে ফুটবলের মক্কায় কোন দেশ খেলতে নামবে, তা নিয়ে এখনও চূড়ান্ত খোলসা করা হয়নি। তবে দক্ষিণ আমেরিকারই কোনো শক্তিশালী দেশ অথবা এশিয়ার কোনো প্রথম সারির দেশের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ খেলার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।
আন্তর্জাতিক স্তরের এই ফুটবল ম্যাচ আয়োজনের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো এবং রাজ্য সরকারের তরফে সবুজ সংকেত পাওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে সূত্রের খবর।

