বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

আর্থিক সুবিধা পেতে আবেদন করতে হবে ‘কৃষকবন্ধু নিউ’তে

প্রকাশিত: ৯ জুলাই, ২০২৬
আর্থিক সুবিধা পেতে আবেদন করতে হবে ‘কৃষকবন্ধু নিউ’তে
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের কৃষকদের জন্য বড়সড় রদবদলের পথে হাঁটছে প্রশাসন। এবার চালু হতে চলেছে সম্পূর্ণ নতুন রূপরেখা সমৃদ্ধ ‘কৃষকবন্ধু নিউ’ (Krishak Bandhu New) প্রকল্প। তবে এই নতুন প্রকল্প রূপায়ণের আগেই ধাক্কা খেতে চলেছে বহু পুরনো আবেদনকারী। প্রশাসনিক সূত্রের খবর, পূর্বতন কৃষকবন্ধু প্রকল্পের তালিকা থেকে প্রায় ৩০ লক্ষ সুবিধাভোগীর নাম বাদ যেতে পারে। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডলের এক উচ্চপর্যায়ের বৈঠকের পরেই এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে এসেছে। কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল জানিয়েছেন, চলতি জুলাই মাসের মধ্যেই নতুন প্রকল্পের ফর্ম পূরণের যাবতীয় কাজ শেষ করা হবে। কৃষিমন্ত্রী আগেই জানিয়েছিলেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের অন্নপূর্ণা যোজনার জন্য  যেমন পৃথক ফর্ম ফিল-আপ করতে হচ্ছে, তেমনই কৃষকবন্ধুর উপভোক্তাদেরও নতুন করে ফর্ম পূরণ করতে হবে। কারণ কৃষকবন্ধুর তালিকাতেও লক্ষ্মীর ভান্ডারের মতোই প্রচুর ভুয়ো নাম রয়েছে। ফলে তালিকায় ঝাড়াই-বাছাইয়ের প্রয়োজন আছে। এবার সেই কথা মতো শুরু হতে চলেছে কাজ।

কৃষিমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, প্রকৃত কৃষকদের স্বার্থরক্ষা করাই সরকারের মূল লক্ষ্য। ভুল তথ্য বা বেআইনিভাবে যারা এতদিন সুবিধা নিচ্ছিলেন, তাদের চিহ্নিত করতেই এই কড়া পদক্ষেপ। স্ক্রিনিংয়ের পর যারা তালিকায় টিকে থাকবেন এবং নতুন যারা আবেদন করবেন, তাদের দ্রুত এই ব্যবস্থার আওতায় আনা হবে।